Jeremiah 5:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নবীরা মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে, আর ইমামেরা তাদের বশবর্তী হয়ে কর্তৃত্ব করে; আর আমার লোকেরা এই রীতি ভালবাসে; কিন্তু এর পরিণামে তোমরা কি করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদীরা মিথ্যা ভাববাণী বলে, যাজকেরা নিজেদের অধিকারবশত কর্তৃত্ব ফলায়, আর আমার প্রজারা এরকমই ভালোবাসে। কিন্তু শেষে তোমরা কী করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাববাদিগণ মিথ্যা ভাববাণী বলে, আর যাজকগণ তাহাদের বশবর্ত্তী হইয়া কর্ত্তৃত্ব করে; আর আমার প্রজারা এই রীতি ভালবাসে; কিন্তু ইহার পরিণামে তোমরা কি করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাববাদিগণ মিথ্যা ভাববাণী বলে, আর যাজকগণ তাহাদের বশবর্তী হইয়া কর্তৃত্ব করে; আর আমার প্রজারা এই রীতি ভালবাসে; কিন্তু ইহার পরিণামে তোমরা কি করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবীরা মিথ্যা কথা ঘোষণা করে, পুরোহিতেরা নিজের হাতেই ক্ষমতা নিয়ে শাসন করে, আর আমার লোকেরা এই রকমই ভালবাসে। কিন্তু হে আমার লোকেরা, শেষে তোমরা কি করবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবীরা মিথ্যা কথা ঘোষণা করে, ইমামেরা নিজের হাতেই ক্ষমতা নিয়ে শাসন করে, আর আমার বান্দারা এই রকমই ভালবাসে। কিন্তু হে আমার বান্দারা, শেষে তোমরা কি করবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবীরা মিথ্যা ছাড়া কিছু বলে না, পুরোহিতেরা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলে, আর আমার প্রজারা তার কোন প্রতিবাদই করে না। কিন্তু সেই অন্তিম দিনে তারা কি করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদীরা মিথ্যে কথা বলে এবং যাজকদের যা করার কথা তা তারা করে না| আমার লোকরা, ভাববাদীরা এবং যাজকরা যা করে তাই ভালোবাসে| কিন্তু হে আমার লোকসমূহ, তোমাদের যখন শাস্তি পাবার সময় আসবে তখন তোমরা কি করবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদীরা মিথ্যা ভাববাণী করে এবং যাজকেরা নিজের ক্ষমতায় শাসন করে। আমার প্রজারা এই পথই ভালবাসে, কিন্তু শেষে কি ঘটবে?”