Jeremiah 5:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, এরা তো দরিদ্র, এরা অজ্ঞান, কারণ মাবুদের পথ ও নিজেদের আল্লাহ্‌র বিচার জানে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ভেবেছিলাম, “এরা তো দরিদ্র শ্রেণীর; এরা মূর্খও, কারণ এরা জানে না সদাপ্রভুর পথ, তাদের ঈশ্বরের চাহিদাগুলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, ইহারা ত দরিদ্র, ইহারা অজ্ঞান, কারণ সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে না; আমি একবার মহৎ লোকদের নিকটে গিয়া তাহাদের কাছে কথা কহিব, কেননা তাহারা সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, ইহারা ত দরিদ্র, ইহারা অজ্ঞান, কারণ সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে না; আমি একবার মহৎ লোকদের নিকটে গিয়া তাহাদের কাছে কথা কহিব, কেননা তাহারা সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ভেবেছিলাম, “তারা গরীব ও বোকা, কারণ তারা সদাপ্রভুর পথ এবং তাদের ঈশ্বরের নিয়ম-কানুন জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ভেবেছিলাম, “তারা গরীব ও বোকা, কারণ তারা মাবুদের পথ এবং তাদের আল্লাহ্‌র শরীয়ত জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি ভাবলাম, এরা নেহাতই অসহায়, অজ্ঞ! কিছুই বোঝে না, মূর্খের মত ব্যবহার করে, এরা জানে না, ঈশ্বর কি চান তাদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি (যিরমিয়) আমাকে মনে মনে বললাম, “তারা এত দরিদ্র এবং নির্বোধ যে তারা প্রভুর জীবনয়াত্রা শেখে নি| ঈশ্বরের শিক্ষা বিষয়েও তারা কিছু জানে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি বলেছিলাম, “তারাই একমাত্র গরিব লোক। তারা বোকা, কারণ তারা সদাপ্রভুর পথ জানে না, তাদের ঈশ্বরের নিয়মও জানে না।