Jeremiah 5:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই জন্য বন থেকে সিংহ এসে তাদেরকে হত্যা করবে, জঙ্গলের নেকড়ে তাদেরকে বিনষ্ট করবে, চিতা বাঘ তাদের নগরের কাছে ওৎ পেতে থাকবে; যে কেউ নগর থেকে বের হবে, সে ছিন্নভিন্ন হবে; কারণ তাদের অধর্ম বেশি, তাদের বিপথগমন গুরুতর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে বন থেকে একটি সিংহ এসে তাদের আক্রমণ করবে, মরুপ্রান্তর থেকে একটি নেকড়ে এসে তাদের ধ্বংস করবে, একটি চিতাবাঘ তাদের গ্রামগুলির কাছে এসে ওৎ পেতে থাকবে, যেন কেউ যদি বের হয়ে আসে তো তাকে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলতে পারে, কারণ তাদের বিদ্রোহের মাত্রা অনেক বেশি এবং তাদের বিপথগমনের সংখ্যা অনেক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই নিমিত্ত বন হইতে সিংহ আসিয়া তাহাদিগকে বধ করিবে, জঙ্গলের কেঁদুয়া তাহাদিগকে বিনষ্ট করিবে, চিতা ব্যাঘ্র তাহাদের নগরের নিকটে প্রহরী হইবে; যে কেহ নগর হইতে বাহির হইবে, সে বিদীর্ণ হইবে; কারণ তাহাদের অধর্ম্ম অধিক, তাহাদের বিপথগমন গুরুতর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই নিমিত্ত বন হইতে সিংহ আসিয়া তাহাদিগকে বধ করিবে, জঙ্গলের কেন্দুয়া তাহাদিগকে বিনষ্ট করিবে, চিতাব্যাঘ্র তাহাদের নগরের নিকটে প্রহরী হইবে; যে কেহ নগর হইতে বাহির হইবে, সে বিদীর্ণ হইবে; কারণ তাহাদের অধর্ম অধিক, তাহাদের বিপথগমন গুরুতর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য বন থেকে একটা সিংহ এসে তাদের মেরে ফেলবে। মরু-এলাকার একটা নেকড়ে বাঘ তাদের ধ্বংস করবে এবং তাদের শহরগুলোর কাছে একটা চিতাবাঘ ওৎ পেতে থাকবে। যদি কেউ সেখান থেকে বের হয়ে আসে তবে সে টুকরা টুকরা হয়ে যাবে, কারণ তাদের পাপ ভীষণ ও তাদের বিপথে যাওয়ার ঘটনা অনেক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য বন থেকে একটা সিংহ এসে তাদের মেরে ফেলবে। মরুভূমির একটা নেকড়ে বাঘ তাদের ধ্বংস করবে এবং তাদের শহরগুলোর কাছে একটা চিতাবাঘ ওৎ পেতে থাকবে। যদি কেউ সেখান থেকে বের হয়ে আসে তবে সে টুকরা টুকরা হয়ে যাবে, কারণ তাদের গুনাহ্‌ ভীষণ ও তাদের বিপথে যাওয়ার ঘটনা অনেক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্যই অরণ্যের সিংহ হত্যা করবে তাদের, মরুভূমির নেকড়ের দল তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে, তাদের শহরগুলিতে হানা দেবে চিতাবাঘ, ঘরের বাইরে বার হলেই ঐ পশুরা তাদের ছিঁড়ে ফেলবে, কারণ অসংখ্য তাদের পাপ, বার বার তারা দূরে সরে গেছে ঈশ্বরের কাছ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ঈশ্বরের বিরুদ্ধে চলে গিয়েছে| তাই বন থেকে এক সিংহ এসে তাদের আক্রমণ করবে| মরুভূমি থেকে এক নেকড়ে বাঘ এসে সবাইকে মেরে ফেলবে| তাদের শহরের কাছে এক চিতা লুকিয়ে আছে| শহরের বাইরে কেউ বেরলেই তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে| যিহূদার লোকরা বার বার পাপ করার ফলেই এগুলি ঘটবে| প্রভু বার বার সতর্ক করে কোন ফল পান নি| প্রভুর কাছ থেকে তারা বার বারই দূরে থেকেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই ঝোপ থেকে একটি সিংহ এসে তাদের আক্রমণ করবে। আরব থেকে একটি নেকড়ে বাঘ তাদের ধ্বংস করবে। একটি লুকানো চিতাবাঘ তাদের শহরগুলির বিরুদ্ধে আসবে। যদি কেউ সেই শহর থেকে বের হয় সে ছিন্নভিন্ন হবে যাবে। কারণ তাদের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাদের অবিশ্বস্ততার ঘটনা অনেক।