Jeremiah 5:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কিভাবে তোমাকে মাফ করবো? তোমার সন্তানেরা আমাকে ত্যাগ করেছে, মিথ্যা দেবদেবীর নাম নিয়ে কসম খেয়েছে; আমি তাদেরকে পরিতৃপ্ত করলে তারা জেনা করলো ও দলে দলে পতিতার বাড়িতে গিয়ে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি কেন তোমাদের ক্ষমা করব? তোমাদের ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে এবং বিভিন্ন দেবদেবীর নামে শপথ করেছে, যারা দেবতা নয়। আমি তাদের সব প্রয়োজন মিটিয়েছি, তবুও তারা ব্যভিচার করেছে, দলে দলে গিয়েছে বেশ্যাদের বাড়ি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কিরূপে তোমাকে ক্ষমা করিব? তোমার সন্তানগণ আমাকে ত্যাগ করিয়াছে; অনীশ্বরদের নাম লইয়া শপথ করিয়াছে; আমি তাহাদিগকে পরিতৃপ্ত করিলে তাহারা ব্যভিচার করিল, ও দলে দলে বেশ্যার বাটীতে গিয়া একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কিরূপে তোমাকে ক্ষমা করিব? তোমার সন্তানগণ আমাকে ত্যাগ করিয়াছে; অনীশ্বরদের নাম লইয়া শপথ করিয়াছে; আমি তাহাদিগকে পরিতৃপ্ত করিলে তাহারা ব্যভিচার করিল, ও দলে দলে বেশ্যার বাটীতে গিয়া একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে যিরূশালেম, কেন আমি তোমাকে ক্ষমা করব? তোমার ছেলেমেয়েরা আমাকে ত্যাগ করেছে এবং যারা ঈশ্বর নয় তাদের নামে শপথ করেছে। আমি তাদের সব প্রয়োজন মিটিয়েছি, তবুও তারা ব্যভিচার করেছে এবং দলে দলে বেশ্যাদের বাড়ীতে গিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে জেরুজালেম, কেন আমি তোমাকে মাফ করব? তোমার ছেলেমেয়েরা আমাকে ত্যাগ করেছে এবং যারা আল্লাহ্‌ নয় তাদের নামে কসম খেয়েছে। আমি তাদের সব প্রয়োজন মিটিয়েছি, তবুও তারা জেনা করেছে এবং দলে দলে বেশ্যাদের বাড়ীতে গিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন, কেন আমি আমার প্রজাদের পাপ ক্ষমা করব? তারা আমায় পরিত্যাগ করে করছে অলীক দেবতাদের আরাধনা। সম্পূর্ণভাবে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত আমি তাদের আহার জুগিয়েছি। কিন্তু তারা ব্যভিচার করেছে, দিন কাটিয়েছে বারবণিতাদের সঙ্গে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “হে যিহূদা, আমাকে একটি সঠিক কারণ দেখাও যার জন্য আমি তোমাদের ক্ষমা করব| তোমার ছেলেমেয়েরা আমাকে ত্যাগ করে মূর্ত্তির কাছে প্রতিশ্রুতি নিয়েছে| অথচ তোমার সন্তানদের আমি চাহিদা মতো সব কিছুই দিয়েছিলাম| তবু ওরা আমার প্রতি বিশ্বস্ত থাকেনি| ওরা ব্যভিচারিনীদের সঙ্গে অনেক বেশী সময় নষ্ট করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন আমি এই লোকদের ক্ষমা করব? তোমার ছেলেরা আমাকে ত্যাগ করেছে এবং যারা ঈশ্বর নয় তাদের কাছে শপথ করেছে। আমি তাদের সম্পূর্ণভাবে প্রতিপালন করেছি, কিন্তু তারা ব্যভিচার করেছে এবং একটি বেশ্যাবৃত্তির বাড়ির চিহ্ন ধারণ করেছে।