Jeremiah 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা খাদ্যপুষ্ট কামুক ঘোড়ার মত ঘুরে বেড়াল, প্রত্যেক জন পরস্ত্রীর প্রতি ইঙ্গিতপূর্ণ আওয়াজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পেট পুরে খাওয়া কামুক অশ্বের মতো, প্রত্যেকে পরস্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ডাক দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা খাদ্যপুষ্ট অশ্বের ন্যায় ঘুরিয়া বেড়াইল, প্রত্যেক জন পরস্ত্রীর প্রতি হেষ্রা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা খাদ্যপুষ্ট অশ্বের ন্যায় ঘুরিয়া বেড়াইল, প্রত্যেক জন পরস্ত্রীর প্রতি হ্রেষা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পেট ভরে খাওয়া তেজী কামুক ঘোড়ার মত একে অন্যের স্ত্রীর সংগে মিলিত হবার জন্য ডেকে উঠেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা পেট ভরে খাওয়া তেজী কামুক ঘোড়ার মত একে অন্যের স্ত্রীর সংগে সহবাস করবার জন্য ডেকে উঠেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হৃষ্টপুষ্ট অশ্বের মত কামপ্রবৃত্তিপূর্ণ তারা, পরস্ত্রীর প্রতি তাদের অদম্য আসক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ভালোভাবে খাওয়া-দাওয়া করা ঘোড়ার মতো, যারা কামাবেশের জন্য তৈরী| ওরা সেই সমস্ত ঘোড়ার মতো যারা প্রতিবেশীদের স্ত্রীকে ঘরে ডেকে আনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা উত্তপ্ত ঘোড়া। তারা কামুক ঘোড়ার মত একে অন্যের স্ত্রীর সঙ্গে মিলিত হবার জন্য ঘুরে বেড়ায়।