Jeremiah 50:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওহে তোমরা, যারা আমার অধিকার লুট করছো, তোমরা তো আনন্দ ও উল্লাস করছো, শস্য-মাড়াইকারিণী গাভীর মত নাচানাচি করছো, তেজস্বী ঘোড়ার মত হ্রেষা শব্দ করছো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার উত্তরাধিকারকে লুট করে যেহেতু তোমরা উল্লাস করেছ ও আনন্দিত হয়েছ, শস্য মাড়াইকারী বকনা-বাছুরের মতো নাচানাচি করেছ ও যুদ্ধের অশ্বের মতো হ্রেষাধ্বনি করেছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ওহে তোমরা, যাহারা আমার অধিকার লুট করিতেছ, তোমরা ত আনন্দ ও উল্লাস করিতেছ, শস্যমর্দ্দনকারিণী গাভীর ন্যায় নাচিতেছ, তেজস্বী অশ্বের ন্যায় হেষ্রা রব করিতেছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ওহে তোমরা, যাহারা আমার অধিকার লুট করিতেছ, তোমরা ত আনন্দ ও উল্লাস করিতেছ, শস্যমর্দনকারিণী গাভীর ন্যায় নাচিতেছ, তেজস্বী অশ্বের ন্যায় হ্রেষা রব করিতেছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে বাবিলীয়েরা, তোমরা আমার অধিকারকে লুট করছ এবং তাতে আনন্দ করছ, খুশী হচ্ছ। তোমরা শস্য মাড়াই-করা বক্না বাছুরের মত নাচানাচি করছ এবং তেজী ঘোড়ার মত ডাকছ;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ব্যাবিলনীয়রা, তোমরা আমার অধিকারকে লুট করছ এবং তাতে আনন্দ করছ, খুশী হচ্ছ। তোমরা শস্য মাড়াই-করা বক্না বাছুরের মত নাচানাচি করছ এবং তেজী ঘোড়ার মত ডাকছ;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, হে ব্যাবিলনবাসী,যদিও আমার সন্তানদের তোমরা করেছ লুণ্ঠন, যদিও উল্লাসে আনন্দে হয়ে উঠেছ উত্তাল, যদিও তোমরা শস্যমর্দনকারিণী গাভীর মত চলেছ, হ্রেষাধ্বনি করেছ অশ্বের মত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বাবিল তোমরা উল্লসিত এবং খুশী| তোমরা আমার দেশ অধিকার করেছ| শস্য ক্ষেত্রগুলিতে ছোট ছোট গরুর মত তোমরা চারিদিকে নৃত্য করে বেড়াচ্ছ| তোমাদের উল্লাস যেন ঘোড়ার সুখী ডাকের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ওহে তোমরা, যারা আমার লোকেদের লুট করছ, তোমরা তো আনন্দ ও উল্লাস করছ, শস্য মর্দনকারিণী বাছুরের মতো লাফালাফি করছ; শক্তিশালী ঘোড়ার মতো হ্রেষাধ্বনি করছ;