Jeremiah 50:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তোমাদের মা অতি লজ্জিত হবে, তোমাদের জননী হতাশ হবে; দেখ, জাতিদের মধ্যে সে ক্ষুদ্র হবে, মরুভূমি, শুকনো স্থান ও মরুভূমি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তোমার স্বদেশ ভীষণ লজ্জিত হবে; তোমার জন্মদায়িনী অসম্মানিত হবে। জাতিগণের মধ্যে সে নগণ্যতম হবে, এক মরুপ্রান্তর, এক শুকনো ভূমি, এক মরুভূমির মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তোমাদের মাতা অতি লজ্জিতা হইবে, তোমাদের জননী হতাশা হইবে; দেখ, জাতিগণের মধ্যে সে অন্ত হইবে, প্রান্তর, শুষ্ক স্থান ও মরুভূমি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তোমাদের মাতা অতি লজ্জিত হইবে, তোমাদের জননী হতাশ হইবে; দেখ, জাতিগণের মধ্যে সে অন্ত হইবে, প্রান্তর, শুষ্ক স্থান ও মরুভূমি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমাদের মা খুব লজ্জা পাবে; যে তোমাদের জন্ম দান করেছে সে অসম্মানিতা হবে। জাতিদের মধ্যে সে হবে সবচেয়ে ছোট; সে হবে একটা মরু-এলাকা, একটা শুকনা জায়গা, একটা মরুভূমি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমাদের মা খুব লজ্জা পাবে; যে তোমাদের জন্ম দান করেছে সে অসম্মানিতা হবে। জাতিদের মধ্যে সে হবে সবচেয়ে ছোট; সে হবে একটা মরুভূমি, একটা শুকনা জায়গা, একটা মরুভূমি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমাদের জননী পড়বে চরম লজ্জায়, অপমানিতা হবে তোমাদের গর্ভধারিণী। জাতিবৃন্দের মাঝে তার স্থান হবে সবার শেষে, সে হবে জলহীন শুষ্ক মরুভূমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তোমার মা হতবুদ্ধি হয়ে যাবে| যে মা তোমার জন্মদাত্রী সে বিব্রত হবে| বাবিল সমস্ত জাতিগুলির মধ্যে কম গুরুত্বপূর্ণ হবে| তার অবস্থা হবে শুষ্ক, পরিত্যক্ত মরুভূমির মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তোমাদের মা খুব লজ্জিত হবে, তোমাদের জন্মদাত্রী হতাশা হবে; দেখো, জাতিদের মধ্যে সে সামান্যতম হবে, প্রান্তর, শুকনো জায়গা ও মরুভূমি হবে।