Jeremiah 50:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ক্রোধের কারণে সে আর বসতি-স্থান হবে না, সম্পূর্ণ ধ্বংসস্থান হবে; যে কেউ ব্যাবিলনের কাছ দিয়ে যাবে সে বিস্মিত হবে ও তার সমস্ত আঘাত দেখে উপহাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ক্রোধের জন্য, তার মধ্যে কেউ বসবাস করবে না, সে সম্পূর্ণরূপে পরিত্যক্ত হবে। ব্যাবিলনের পাশ দিয়ে যাওয়া যে কোনো মানুষ বিস্মিত হবে এবং তার ক্ষতগুলি দেখে বিদ্রুপ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর ক্রোধ প্রযুক্ত সে আর বসতি-স্থান হইবে না, সম্পূর্ণ ধ্বংসস্থান হইবে; যে কেহ বাবিলের নিকট দিয়া যাইবে, সে বিস্মিত হইবে, ও তাহার সমুদয় আঘাত দেখিয়া শিশ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর ক্রোধ প্রযুক্ত সে আর বসতি-স্থান হইবে না, সম্পূর্ণ ধ্বংসস্থান হইবে; যে কেহ বাবিলের নিকট দিয়া যাইবে; সে বিস্মিত হইবে, ও তাহার সমুদয় আঘাত দেখিয়া শিস দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ক্রোধের দরুন তার মধ্যে কেউ বাস করবে না, তা একেবারে ধ্বংসস্থান হবে। যারা বাবিলের পাশ দিয়ে যাবে তারা সবাই হতভম্ব হবে এবং তার সব আঘাত দেখে ঠাট্টা-বিদ্রূপ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের রাগের দরুন তার মধ্যে কেউ বাস করবে না, তা একেবারে ধ্বংসস্থান হবে। যারা ব্যাবিলনের পাশ দিয়ে যাবে তারা সবাই হতভম্ব হবে এবং তার সব আঘাত দেখে ঠাট্টা-বিদ্রুপ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার দারুণ রোষে সেখানে গড়ে উঠবে না কোনও বসতি, সেই স্থান হবে পরিত্যক্ত, বিধ্বস্ত। ব্যাবিলনের পাশ দিয়ে যেতে যেতে পথচারী শিউরে উঠবে, স্তম্ভিত হবে তাকে দেখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর রোধ প্রকাশ করবেন| ফলে কোন মানুষই সেখানে বাস করতে পারবে না| বাবিল পুরোপুরি পরিত্যক্ত হবে| বাবিলের ওপর দিয়ে যারাই যাবে তারাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়বে| বাবিলের ধ্বংসস্তূপ দেখে প্রত্যেকেই মাথা নাড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর ক্রোধের জন্য বাবিল আর বসবাসের জায়গা হবে না, সম্পূর্ণ ধ্বংস হবে; যে কেউ বাবিলের কাছ দিয়ে যাবে, সে শিহরিত হবে ও তার সমস্ত আঘাত দেখে উপহাস করবে।