Jeremiah 50:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ধনুকধারী লোকেরা, ব্যাবিলনের বিরুদ্ধে চারদিকে সৈন্য রচনা কর, তার প্রতি তীর নিক্ষেপ কর, তীর নিক্ষেপে কাতর হয়ো না, কেননা সে মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যারা ধনুকে চাড়া দাও, তোমরা সকলে ব্যাবিলনের বিরুদ্ধে তোমাদের অবস্থান গ্রহণ করো। তার দিকে তির নিক্ষেপ করো! একটিও তির রেখে দিয়ো না, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ধনুকে চাড়াদায়ী লোক সকল, বাবিলের বিরুদ্ধে চারিদিকে সৈন্য রচনা কর, তাহার প্রতি বাণ নিক্ষেপ কর, বাণব্যয়ে কাতর হইও না, কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ধনুকে চাড়াদায়ী লোক সকল, বাবিলের বিরুদ্ধে চারিদিকে সৈন্য রচনা কর, তাহার প্রতি বাণ নিক্ষেপ কর, বাণ-ব্যয়ে কাতর হইও না, কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ধনুকধারীরা, তোমরা সবাই যুদ্ধের জন্য জায়গা নিয়ে বাবিলের চারপাশে দাঁড়াও। তার দিকে তীর ছোঁড়ো। কোন তীর রেখে দিয়ো না, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ধনুকধারীরা, তোমরা সবাই যুদ্ধের জন্য জায়গা নিয়ে ব্যাবিলনের চারপাশে দাঁড়াও। তার দিকে তীর ছোঁড়ো। কোন তীর রেখে দিয়ো না, কারণ সে মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনকে ঘিরে সৈন্য সাজাও,হে ধনুর্ধরেরা!নিক্ষেপ কর তীক্ষ্ণবাণ তাকে লক্ষ্য করে,কারণ সে আমার বিরুদ্ধে পাপ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বাবিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও| তীরন্দাজ সৈন্যরা বাবিলের দিকে তীর ছোঁড়| একটা তীরও রেখে দিও না| কারণ বাবিল প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদেরকে বাবিলের বিরুদ্ধে তার চারিদিকে স্থাপন কর। প্রত্যেকে তার প্রতি তির ছোঁড়, তোমার কোনো তির রেখে দিয়ো না কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ