Jeremiah 50:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলন থেকে বীজবাপককে কেটে ফেল, ফসল কাটার সময়ে যে কাস্ত্যা ধরে, তাকে কেটে ফেল, উৎপীড়ক তলোয়ারের ভয়ে তারা প্রত্যেকে নিজ নিজ জাতির কাছে ফিরে যাবে, প্রত্যেকে নিজ নিজ দেশের দিকে পালিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলন থেকে বীজবপককে ও যারা ফসল কাটার সময় কাস্তে ধরে, তোমরা তাদের উচ্ছিন্ন করো। অত্যাচারীর তরোয়ালের জন্য প্রত্যেকেই তার আপনজনের কাছে ফিরে যাক, প্রত্যেকেই পালিয়ে যাক তার নিজের নিজের দেশে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল হইতে বীজবাপককে কাটিয়া ফেল, ফসল কাটিবার সময়ে যে কাস্ত্যা ধরে, তারে কাট, উৎপীড়ক খড়্গের ভয়ে তাহারা প্রতেকে স্ব স্ব জাতির কাছে ফিরিয়া যাইবে, প্রত্যেকে স্ব স্ব দেশের দিকে পলায়ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল হইতে বীজবাপককে কাটিয়া ফেল, ফসল কাটিবার সময়ে যে কাস্তে ধরে, তাহাকে কাট, উৎপীড়ক খড়্গের ভয়ে তাহারা প্রত্যেকে স্ব স্ব জাতির কাছে ফিরিয়া যাইবে, প্রত্যেকে স্ব স্ব দেশের দিকে পলায়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলে যারা বীজ বোনে আর সময়মত ফসল কাটে তাদের প্রত্যেককে শেষ করে দাও। অত্যাচারীর তলোয়ারের ভয়ে প্রত্যেকে তার নিজের লোকদের কাছে ফিরে যাবে, প্রত্যেকে তার নিজের দেশে পালিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনে যারা বীজ বোনে আর সময়মত ফসল কাটে তাদের প্রত্যেককে শেষ করে দাও। অত্যাচারীর তলোয়ারের ভয়ে প্রত্যেকে তার নিজের লোকদের কাছে ফিরে যাবে, প্রত্যেকে তার নিজের দেশে পালিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শস্য বপন করতে দিও না ব্যাবিলনে,দিও না কাউকে ফসল কাটতে।শত্রুপক্ষের আক্রমণে এ দেশের প্রবাসী বিদেশীরা ভয়ে পালিয়ে যাবে স্বদেশে,আপন জনের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের লোকদের চাষবাস করতে দিও না| তাদের শস্য সংগ্রহ করতে দিও না| বাবিলের সৈন্যরা অনেক বন্দীকে তাদের শহরে এনেছিল| কিন্তু এখন শত্রু সৈন্যরা এসেছে| তাই এখন ঐসব বন্দীরা তাদের ঘরে ফিরে যাচ্ছে| ঐসব বন্দীরা তাদের নিজেদের দেশে ফিরে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিল থেকে বীজবপনকারীকে ও ফসল কাটবার দিন যে কাস্তে ব্যবহার করে উভয়কেই ধ্বংস কর, উত্পীড়ক তলোয়ারের ভয়ে তারা প্রত্যেকে নিজেদের জাতিদের কাছে ফিরে যাবে, প্রত্যেকে তাদের নিজেদের জায়গায় পালিয়ে যাবে।