Jeremiah 50:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল ছিন্নভিন্ন ভেড়ার মত; সিংহগুলো তাকে তাড়িয়ে দিয়েছে; প্রথমত আশেরিয়ার বাদশাহ্‌ তাকে গ্রাস করেছিল, এখন শেষে এই ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার তার অস্থিগুলো ভেঙ্গে ফেলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েল যেন এক ছিন্নভিন্ন মেষপাল, যাদের সিংহেরা তাড়িয়ে দিয়েছে। আসিরিয়া-রাজ তাকে সর্বপ্রথম গ্রাস করেছে, সবশেষে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তার হাড়গুলি চূর্ণ করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল ছিন্নভিন্ন মেষস্বরূপ; সিংহগণ তাহাকে তাড়াইয়া দিয়াছে; প্রথমতঃ অশূর-রাজ তাহাকে গ্রাস করিয়াছিল, এখন শেষে এই বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর তাহার অস্থি সকল ভগ্ন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল ছিন্নভিন্ন মেষস্বরূপ; সিংহগণ তাহাকে তাড়াইয়া দিয়াছে; প্রথমতঃ অশূররাজ তাহাকে গ্রাস করিয়াছিল, এখন শেষে এই বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর তাহার অস্থি সকল ভগ্ন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েল যেন একটা ছড়িয়ে পড়া ভেড়ার পাল যাকে সিংহেরা তাড়িয়ে দিয়েছে। প্রথমে আসিরিয়ার রাজা তাকে গ্রাস করেছিল; শেষে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর তার হাড়গুলো গুঁড়া করে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইল যেন একটা ছড়িয়ে পড়া ভেড়ার পাল যাকে সিংহেরা তাড়িয়ে দিয়েছে। প্রথমে আশেরিয়ার বাদশাহ্‌ তাকে গ্রাস করেছিল; শেষে ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার তার হাড়গুলো গুঁড়া করে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, ইসরায়েলীরা মেষের মত সিংহের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রথমে তারা আক্রান্ত হয়েছে আসিরিয়ার রাজার দ্বারা, তারপর তাদের আক্রমণ করেছে ব্যাবিলনরাজ নেবুকাডনেজার, চূর্ণ করেছে তাদের অস্থি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েল সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেষের পালের মতো| সিংহসমূহের তাড়া খাওয়া মেষের মত ইস্রায়েল ছড়িয়ে পড়ছে| প্রথম আক্রমণকারী সিংহ হল অশূরের রাজা| এবং শেষ আক্রমণকারী যে সিংহ ইস্রায়েলের হাড়গোড় গুঁড়িয়ে দেবে সে হল বাবিলের রাজা নবূখদ্রিত্‌সর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল ছিন্নভিন্ন মেষের মতো এবং সিংহদের দ্বারা তাড়িত হওয়া। প্রথমত: অশূরের রাজা তাকে গ্রাস করল; এখন শেষে এই বাবিলের রাজা নবূখদনিৎসর তার হাড় সব ভেঙ্গেছে।”