Jeremiah 50:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, দেখ, আমি আশেরিয়ার বাদশাহ্‌কে যেমন প্রতিফল দিয়েছি, ব্যাবিলনের বাদশাহ্‌ ও তার দেশকে তেমনি প্রতিফল দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “আমি যেমন আসিরীয় রাজাকে দণ্ড দিয়েছি, তেমনই ব্যাবিলনের রাজা ও তার দেশকে দণ্ড দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি অশূর-রাজকে যেমন প্রতিফল দিয়াছি, বাবিল-রাজ ও তাহার দেশকে তেমনি প্রতিফল দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি অশূর-রাজকে যেমন প্রতিফল দিয়াছি, বাবিল-রাজ ও তাহার দেশকে তেমনি প্রতিফল দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আসিরিয়ার রাজাকে যেমন শাস্তি দিয়েছি তেমনি করে বাবিলের রাজা ও তার দেশকে আমি শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন আশেরিয়ার বাদশাহ্‌কে যেমন শাস্তি দিয়েছি তেমনি করে ব্যাবিলনের বাদশাহ্‌ ও তার দেশকে আমি শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য, আমি সর্বাধিপতি ঈশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, রাজা নেবুকাডনেজার ও তার দেশকে শাস্তি দেব, ঠিক যেভাবে আমি শাস্তি দিয়েছি আসিরিয়ার সম্রাটকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেন, ‘আমি খুব শীঘ্রই বাবিল এবং তার রাজাকে শাস্তি দেব| অশূরের রাজাকে আমি যেমন শাস্তি দিয়েছি বাবিলকে আমি তেমনই শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, “দেখো, আমি অশূরের রাজাকে শাস্তি দিয়েছি, বাবিলের রাজা ও তার দেশকে তেমনি শাস্তি দেব।