Jeremiah 50:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলকে তার চরাণি-স্থানে ফিরিয়ে আনবো; সে কর্মিলের ও বাশনের উপরে চরবে এবং আফরাহীম-পর্বতমালায় ও গিলিয়দে তার প্রাণ তৃপ্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েলকে আমি তার চারণভূমিতে ফিরিয়ে আনব, সে বাশন ও কর্মিলের উপরে চরে বেড়াবে; ইফ্রয়িম ও গিলিয়দের পাহাড়গুলির উপরে, তার ক্ষুধার পরিতৃপ্তি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলকে তাহার চরাণি-স্থানে ফিরাইয়া আনিব; সে কর্মিলের ও বাশনের উপরে চরিবে, এবং ইফ্রয়িম-পর্ব্বতমালায় ও গিলিয়দে তাহার প্রাণ তৃপ্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলকে তাহার চরাণি-স্থানে ফিরাইয়া আনিব; সে কর্মিলের ও বাশনের উপরে চরিবে, এবং ইফ্রয়িম-পর্বতমালায় ও গিলিয়দে তাহার প্রাণ তৃপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্রায়েলকে আমি তার নিজের চারণ ভূমিতে ফিরিয়ে আনব এবং সে কর্মিল ও বাশনের উপরে চরে বেড়াবে; ইফ্রয়িম ও গিলিয়দের পাহাড়গুলোতে তার খিদে মিটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইসরাইলকে আমি তার নিজের চারণ ভূমিতে ফিরিয়ে আনব এবং সে কর্মিল ও বাশনের উপরে চরে বেড়াবে; আফরাহীম ও গিলিয়দের পাহাড়গুলোতে তার খিদে মিটবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ইসরায়েলকে পুনঃপ্রতিষ্ঠিত করব তাদের দেশে। কার্মেল পর্বতে ও বাশান অঞ্চলে তারা উৎপন্ন খাদ্যশস্য ভোগ করবে। ইফ্রয়িম ও গিলিয়দ অঞ্চলে উৎপাদিত খাদ্যশস্যে তাদের চাহিদা অনুযায়ী ক্ষুধা মিটাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘আমি ইস্রায়েলকে তার নিজের শস্য ক্ষেতে ফিরিয়ে আনব| কর্মিল পাহাড়ের ওপর এবং বাশনের সমতলে যে সমস্ত শস্য জন্মায়, ইস্রায়েলীয়রা তাই খাবে| ইফ্রয়িম এবং গিলিয়দের পার্বত্য দেশগুলিতে তারা পেট ভরে খাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলকে তার স্বদেশে ফিরিয়ে আনব, সে কর্মিলের ও বাশনের ওপরে চড়বে। তারপর ইফ্রয়িম ও গিলিয়দের পর্বতমালায় সে সন্তুষ্ট হবে।”