Jeremiah 50:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, তুমি মরাথয়িম [দ্বিগুণ বিদ্রোহ] দেশের বিরুদ্ধে ও পকোদ [প্রতিফল] নিবাসীদের বিরুদ্ধে যাও, তাদের পিছনে পিছনে গিয়ে তাদের জবেহ্‌ কর, নিঃশেষে বিনষ্ট কর; আমি তোমাকে যা যা করতে হুকুম করেছি, সেই অনুসারে কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মরাথয়িম ও পকোদের বসবাসকারী লোকেদের দেশ তোমরা আক্রমণ করো। তাদের তাড়া করে হত্যা করো, সম্পূর্ণরূপে তাদের ধ্বংস করো,” সদাপ্রভু এই কথা বলেন। “আমি তোমাদের যা আদেশ দিয়েছি, তার প্রত্যেকটি পালন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, তুমি মরাথয়িম [দ্বিগুণদ্রোহ] দেশের বিরুদ্ধে ও পদোক [প্রতিফল] নিবাসীদের বিরুদ্ধে উঠিয়া যাও, তাহাদের পশ্চাতে পশ্চাতে যাইয়া তাহাদিগকে নিহনন কর, নিঃশেষে বিনষ্ট কর; আমি তোমাকে যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছি, তদনুসারে কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, তুমি মরাথয়িম [দ্বিগুণদ্রোহ] দেশের বিরুদ্ধে ও পকোদ [প্রতিফল] নিবাসীদের বিরুদ্ধে উঠিয়া যাও, তাহাদের পশ্চাতে পশ্চাতে যাইয়া তাহাদিগকে নিহনন কর, নিঃশেষে বিনষ্ট কর; আমি তোমাকে যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছি, তদনুসারে কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে বাবিলের শত্রুরা, আমি সদাপ্রভু বলছি, তোমরা মরাথয়িম দেশকে ও যারা পকোদে বাস করে তাদের আক্রমণ কর। তাদের তাড়া কর, মেরে ফেল ও সম্পূর্ণভবে ধ্বংস করে দাও; আমি তোমাদের যে যে আদেশ দিয়েছি তার প্রত্যেকটা তোমরা পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ব্যাবিলনের শত্রুরা, আমি মাবুদ বলছি, তোমরা মরাথয়িম দেশকে ও যারা পকোদে বাস করে তাদের আক্রমণ কর। তাদের তাড়া কর, হত্যা কর ও সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও; আমি তোমাদের যে যে হুকুম দিয়েছি তার প্রত্যেকটা তোমরা পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, মরাথমিয় ও পকোদের লোকদের আক্রমণ কর, হত্যা কর, ধ্বংস কর তাদের। যা কিছু আমি নির্দেশ দিয়েছি, সব নিখুঁতভাবে সমাধা কর। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “মরাথয়িম আক্রমণ কর| পকোদের লোকদের আক্রমণ কর| তাদের হত্যা করে পুরোপুরি ধ্বংস কর| আমি যা আদেশ করছি তাই কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, “তুমি মরাথয়িম দেশের বিরুদ্ধে ও পকোদ নিবাসীদের বিরুদ্ধে উঠে যাও। তাদের পিছনে পিছনে গিয়ে তাদেরকে মেরে ফেল ও তাদের বিনষ্ট কর;” এটা সদাপ্রভুর ঘোষণা। “আমি তোমাকে যা যা করতে আদেশ করেছি, সেই অনুসারে কর।