Jeremiah 50:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ব্যাবিলন, আমি তোমার জন্য ফাঁদ পেতেছি, আর তুমি তাতে ধরাও পড়েছ, কিন্তু জানতে পার নি; তোমাকে পাওয়া গেছে, আবার তুমি ধরাও পড়েছ, কেননা তুমি মাবুদের সঙ্গে যুদ্ধ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ব্যাবিলন, আমি তোমার জন্য একটি ফাঁদ পেতেছি, তুমি বুঝবার আগেই তার মধ্যে ধরা পড়েছ; তোমার সন্ধান পাওয়া গেছে, তুমি ধৃত হয়েছ, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধাচরণ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বাবিল, আমি তোমার জন্য ফাঁদ পাতিয়াছি, আর তুমি তাহাতে ধৃতও হইয়াছ, কিন্তু জানিতে পার নাই; তোমাকে পাওয়া গিয়াছে, আবার তুমি ধরাও পড়িয়াছ, কেননা তুমি সদাপ্রভুর সহিত যুদ্ধ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বাবিল, আমি তোমার জন্য ফাঁদ পাতিয়াছি, আর তুমি তাহাতে ধৃতও হইয়াছ, কিন্তু জানিতে পার নাই; তোমাকে পাওয়া গিয়াছে, আবার তুমি ধরাও পড়িয়াছ, কেননা তুমি সদাপ্রভুর সহিত যুদ্ধ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে বাবিল, আমি তোমার জন্য একটা ফাঁদ পেতেছি আর তুমি না জেনে তাতে ধরা পড়েছ; তোমাকে পাওয়া গেছে এবং ধরাও হয়েছে, কারণ তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ব্যাবিলন, আমি তোমার জন্য একটা ফাঁদ পেতেছি আর তুমি না জেনে তাতে ধরা পড়েছ; তোমাকে পাওয়া গেছে এবং ধরাও হয়েছে, কারণ তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ব্যাবিলন, তুমি আমার বিরোধিতা করেছিলে, কিন্তু তুমি নিজের পাতা ফাঁদে ধরা পড়েছ নিজেরই অজান্তে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিল, তোমার জন্য আমি একটা ফাঁদ পেতেছিলাম| এবং তা জানার আগেই সেই ফাঁদে তুমি ধরা পড়েছ| তোমরা প্রভুর বিরুদ্ধে যুদ্ধ করেছ| তাই তোমাদের খুঁজে বন্দী করা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে বাবিল, আমি তোমার জন্য একটা ফাঁদ পেতেছি। আর তুমি ধরা পড়েছ এবং তুমি জানো না! তোমাকে পাওয়া গেছে এবং ধরাও পড়েছ। কারণ তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে।”