Jeremiah 50:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাঁর অস্ত্রাগার খুললেন, নিজের ক্রোধের অস্ত্রগুলো বের করে আনলেন, কেননা কল্‌দীয়দের দেশে সর্বশক্তিমান সার্বভৌম মাবুদের কাজ আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর অস্ত্রাগার খুলেছেন আর বের করেছেন তাঁর ক্রোধের সব অস্ত্র, কারণ ব্যাবিলনীয়দের দেশে সার্বভৌম সর্বশক্তিমান সদাপ্রভুর কাজ করার আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপন অস্ত্রাগার খুলিলেন, নিজ ক্রোধের অস্ত্র সকল বাহির করিয়া আনিলেন, কেননা কল্‌দীয়দের দেশে প্রভুর, বাহিনীগণের সদাপ্রভুর, কার্য্য আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আপন অস্ত্রাগার খুলিলেন, নিজ ক্রোধের অস্ত্র সকল বাহির করিয়া আনিলেন, কেননা কল্‌দীয়দের দেশে প্রভুর, বাহিনীগণের সদাপ্রভুর, কার্য আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আমার অস্ত্রশস্ত্রের ঘর খুলে আমার ক্রোধের অস্ত্রগুলো বের করে আনলাম, কারণ বাবিলীয়দের দেশে সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভুর কাজ আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আমার অস্ত্রশস্ত্রের ঘর খুলে আমার রাগের অস্ত্রগুলো বের করে আনলাম, কারণ ব্যাবিলনীয়দের দেশে দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কাজ আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানে আমি অস্ত্রশস্ত্র জমা করে রেখেছি, সেখানে আমার সেই অস্ত্রভাণ্ডার আমি খুলে দিয়েছি, বার করে এনেছি সব অস্ত্র দারুণ ক্রোধে কারণ ব্যাবিলনে আমার, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের, অনেক কিছু করণীয় আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর অস্ত্র ভাণ্ডার খুললেন| প্রভু তাঁর রোধর অস্ত্রগুলি বের করে আনলেন| প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ঐসব অস্ত্রগুলি আনলেন কারণ কলদীয়দের দেশে তাঁর কিছু কাজ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু নিজের অস্ত্রাগার খুললেন এবং নিজের রাগের অস্ত্র সব বের করে আনলেন। কারণ কলদীয়দের দেশে প্রভুর, বাহিনীগণের সদাপ্রভুর, কাজ