Jeremiah 50:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সমস্ত ষাঁড় হত্যা কর, তারা বধ্যস্থানে নেমে যাক; হায় হায়, তাদের দিন, তাদের প্রতিফলের সময়, এসে পড়লো!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সমস্ত এঁড়ে বাছুরকে মেরে ফেলো; তাদের ঘাতকের কাছে নিয়ে যাওয়া হোক! ধিক্ তাদের! কারণ তাদের শেষের দিন সমাগত, শেষের সময় যখন তাদের শাস্তি দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সমস্ত বৃষ বধ কর, তাহারা বধ্যস্থানে নামিয়া যাউক; হায় হায়, তাহাদের দিন, তাহাদের প্রতিফলের সময়, আসিয়া পড়িল!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সমস্ত বৃষ বধ কর, তাহারা বধ্যস্থানে নামিয়া যাউক; হায় হায়, তাহাদের দিন, তাহাদের প্রতিফলের সময়, আসিয়া পড়িল!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সব ষাঁড়গুলো মেরে ফেল; সেগুলো জবাই করবার জায়গায় নেমে যাক। হায়! তাদের শাস্তি পাবার সময় এসে পড়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সব ষাঁড়গুলো মেরে ফেল; সেগুলো জবাই করবার জায়গায় নেমে যাক। হায়! তাদের শাস্তি পাবার সময় এসে পড়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সমস্ত যোদ্ধাদের হত্যা কর! ব্যাবিলনের মানুষ ধ্বংস হয়ে যাক! ঘনিয়ে এসেছে তাদের শাস্তির দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের সমস্ত যুবক ষাঁড়দের (লোকদের) হত্যা কর| জন্তুদের মত তাদের বধ কর| তাদের পরাস্ত করার সময় এসে গিয়েছে, তাই এটা তাদের পক্ষে খুবই খারাপ হবে| তাদের শাস্তি পাওয়ার সময় হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সব ষাঁড়গুলো মেরে ফেল; তাদেরকে বধের জায়গায় নামিয়ে দাও। ধিক তাদের, কারণ তাদের শাস্তির দিন এসে গেল।