Jeremiah 50:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শোন! ঐ তাদের কণ্ঠস্বর, যারা পালাচ্ছে ও ব্যাবিলন দেশ থেকে রক্ষা পাচ্ছে; তারা সিয়োনে এসে ঘোষণা করছে কিভাবে আমাদের আল্লাহ্ মাবুদ তাঁর বায়তুল-মোকাদ্দসের জন্য প্রতিশোধ নিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলন থেকে পালিয়ে আসা শরণার্থীদের কথা শোনো, তারা সিয়োনে ঘোষণা করছে, সদাপ্রভু আমাদের ঈশ্বর কেমনই না প্রতিশোধ নিয়েছেন, তাঁর মন্দিরের উপরে প্রতিশোধ নিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ তাহাদের রব, যাহারা পলাইতেছে, ও বাবিল দেশ হইতে রক্ষা পাইতেছে, যেন সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিশোধ, তাঁহার মন্দির-নিমিত্ত প্রতিশোধ, জ্ঞাত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ তাহাদের রব, যাহারা পলাইতেছে, ও বাবিল দেশ হইতে রক্ষা পাইতেছে, যেন সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিশোধ, তাঁহার মন্দির-নিমিত্ত প্রতিশোধ, জ্ঞাত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোন, বাবিল থেকে পালিয়ে যাওয়া ও রক্ষা পাওয়া লোকেরা সিয়োনে এসে ঘোষণা করছে যে, আমাদের ঈশ্বর সদাপ্রভু কেমন করে তাঁর ঘরের জন্য প্রতিশোধ নিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোন, ব্যাবিলন থেকে পালিয়ে যাওয়া ও রক্ষা পাওয়া লোকেরা সিয়োনে এসে ঘোষণা করছে যে, আমাদের মাবুদ আল্লাহ্ কেমন করে তাঁর ঘরের জন্য প্রতিশোধ নিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, উদ্বাস্তুরা ব্যাবিলন থেকে জেরুশালেমে পালিয়ে এসেছে। এই মন্দিরের প্রতি ব্যাবিলনীয়রা যে ব্যবহার করেছে, তার প্রতিশোধ প্রভু পরমেশ্বর কিভাবে নিয়েছেন, সেই কথা তারা বলছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিল থেকে লোক ছুটে পালাচ্ছে| তারা ঐ দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং এই সব লোকরা সিয়োনের দিকে আসছে| তারা প্রত্যেককে প্রভুর ধ্বংসলীলার কথা বলছে| তারা লোকদের বলছে যে, প্রভু বাবিলকে উপযুক্ত শাস্তি দিচ্ছেন| বাবিল প্রভুর উপাসনাগৃহ ধ্বংস করেছিল তাই প্রভু বাবিলকে ধ্বংস করছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওই তাদের রব যারা পালিয়ে যাচ্ছে ও বাবিল দেশ থেকে রক্ষা পাচ্ছে। যেন সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিশোধ, তাদের মন্দিরের জন্য প্রতিশোধ জানায়।