Jeremiah 50:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ব্যাবিলনের বিরুদ্ধে ধনুর্ধ্বারীদের, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারদিকে তার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাউকেও রক্ষা পেতে দিও না; তার কাজ অনুসারে ফল তাকে দাও; সে যা যা করেছে, তার প্রতি সেই অনুসারে কর; কেননা সে মাবুদের বিরুদ্ধে, ইসরাইলের পবিত্রতমের বিরুদ্ধে, অহংকার করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ব্যাবিলনের বিরুদ্ধে তিরন্দাজদের তলব করো, যারা ধনুকে চাড়া দেয় তাদের ডাকো। তার চারপাশে শিবির স্থাপন করো, কেউ যেন পালাতে না পারে। তার কৃতকর্মের প্রতিফল তাকে দাও; সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো। কারণ সে ইস্রায়েলের পবিত্রতম জন, সেই সদাপ্রভুর বিরুদ্ধে দর্প করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বাবিলের বিরুদ্ধে ধনুর্দ্ধারীদিগকে, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারিদিকে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাহাকেও রক্ষা পাইতে দিও না; তাহার ক্রিয়ানুযায়ী ফল তাহাকে দেও; সে যাহা যাহা করিয়াছে, তাহার প্রতি তদনুসারে কর; কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে, দর্প করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বাবিলের বিরুদ্ধে ধনুর্ধারীদিগকে, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারিদিকে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাহাকেও রক্ষা পাইতে দিও না; তাহার ক্রিয়ানুযায়ী ফল তাহাকে দেও; সে যাহা যাহা করিয়াছে, তাহার প্রতি তদনুসারে কর; কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে, দর্প করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “বাবিলের বিরুদ্ধে সব ধনুকধারীদের ডাক। তার চারপাশে সৈন্য-ছাউনি ফেল; কাউকে পালাতে দিয়ো না। তার কাজের ফল তাকে দাও। সে যা করেছে তার প্রতি তা-ই কর, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের সেই পবিত্রজনের বিরুদ্ধে নিজেকে বড় করে দেখিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “ব্যাবিলনের বিরুদ্ধে সব ধনুকধারীদের ডাক। তার চারপাশে সৈন্য-ছাউনি ফেল; কাউকে পালাতে দিয়ো না। তার কাজের ফল তাকে দাও। সে যা করেছে তার প্রতি তা-ই কর, কারণ সে মাবুদের বিরুদ্ধে, ইসরাইলের আল্লাহ্ পাকের বিরুদ্ধে নিজেকে বড় করে দেখিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনুর্ধরদের বল, ব্যাবিলন আক্রমণ করতে। নগরী ঘিরে ফেল চারিদিক থেকে। কাউকে পালাতে দিও না। সে যা করেছে, প্রতিশোধ নাও তার। অন্যের সঙ্গে সে যে ব্যবহার করেছে, তার সঙ্গে সেইরকমই ব্যবহার কর। কারণ, ইসরায়েলের পবিত্রতম যে আমি, আমাকে সে অবজ্ঞা করেছে দম্ভভরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তীরন্দাজদের ডাকো| তাদের বাবিলকে আক্রমণ করতে বল| ঐ সব তীরন্দাজদের শহরের চারিদিকে ঘিরে ফেলতে বল| কাউকে পালাতে দিও না| বাবিলকে তাদের অপকর্মের উপযুক্ত শাস্তি দাও| সে অন্য জাতিদের জন্য যা করেছিল, তাকেও তাই করো| বাবিলীয়রা প্রভুকে সম্মান করেনি| তারা ইস্রায়েলের পবিত্র একজনের সঙ্গে খুব রূঢ় ব্যবহার করেছে| অতএব বাবিলকে শাস্তি দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা বাবিলের বিরুদ্ধে তীরন্দাজদেরকে যারা ধনুক নত করছে তাদেরকে আহ্বান কর। তার বিরুদ্ধে শিবির স্থাপন কর এবং কেউ যেন রক্ষা না পায়। তার কাজ অনুযায়ী পরিশোধ তাকে দাও; সে যা যা করেছে তার প্রতি সেই অনুযায়ী কর, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে অহঙ্কার করেছে।