Jeremiah 50:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা উত্তর দিক থেকে এক জাতি তার বিরুদ্ধে উঠে এল; সে তার দেশ ধ্বংস করবে, সেখানে কেউ বাস করবে না; মানুষ ও পশু পালিয়ে গেল, চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উত্তর দিক থেকে আসা এক জাতি তাকে আক্রমণ করবে, তার দেশ পরিত্যক্ত হবে; তার মধ্যে কেউই বসবাস করবে না; মানুষ ও পশু, সকলেই পলায়ন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা উত্তরদিক্ হইতে এক জাতি তাহার বিরুদ্ধে উঠিয়া আসিল; সে তাহার দেশ ধ্বংস করিবে, তাহার মধ্যে কেহ বাস করিবে না; মনুষ্য ও পশু পলায়ন করিল, চলিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা উত্তরদিক্ হইতে এক জাতি তাহার বিরুদ্ধে উঠিয়া আসিল; সে তাহার দেশ ধ্বংস করিবে, তাহার মধ্যে কেহ বাস করিবে না; মনুষ্য ও পশু পলায়ন করিল, চলিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তর থেকে একটা জাতি তাকে আক্রমণ করবে এবং তার দেশকে পতিত জমি করে রাখবে। কেউ তার মধ্যে বাস করবে না; মানুষ ও পশু দুই-ই পালিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উত্তর থেকে একটা জাতি তাকে আক্রমণ করবে এবং তার দেশকে পতিত জমি করে রাখবে। কেউ তার মধ্যে বাস করবে না; মানুষ ও পশু দুই-ই পালিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তর দেশে থেকে এক জাতি ব্যাবিলন আক্রমণ করতে এসেছে। তারা এ দেশকে পরিণত করবে এক পরিত্যক্ত মরুভূমিতে। মানুষ-পশু নির্বিশেষে সবাই পালাবে এ দেশ থেকে, কেউ আর বাস করবে না এখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরের একটি জাতি বাবিলকে আক্রমণ করবে| এই জাতির আক্রমণে বাবিল এক শুষ্ক মরুভূমিতে পরিণত হবে| কোন মানুষই সেখানে বাস করতে পারবে না| শুধু মানুষই নয় জীবজন্তুরাও ঐ জায়গা ছেড়ে পালিয়ে আসবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্তর থেকে একটা জাতি তার বিরুদ্ধে উঠবে, তার দেশকে ধ্বংস করার জন্য। কেউ না, কোনো মানুষ ও পশু বাস করবে না। তারা পালিয়ে যাবে।