Jeremiah 50:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে অহংকার, প্রভু, বাহিনীগণের মাবুদ বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, কেননা তোমার সেদিন উপস্থিত, যেদিন আমি তোমাকে প্রতিফল দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে উদ্ধত জন, দেখো, আমি তোমার বিরোধী,” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “কারণ তোমার শেষের দিন সমাগত, যখন তোমাকে দণ্ডিত করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দর্প, প্রভু, বাহিনীগণের সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, কেননা তোমার সেই দিন উপস্থিত, যে দিন আমি তোমাকে প্রতিফল দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দর্প, প্রভু, বাহিনীগণের সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, কেননা তোমার সেই দিন উপস্থিত, যে দিন আমি তোমাকে প্রতিফল দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু বলছি, হে অহংকারী, দেখ, আমি তোমার বিরুদ্ধে, কারণ তোমার শাস্তি পাবার সময় এসে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি, হে অহংকারী, দেখ, আমি তোমার বিরুদ্ধে, কারণ তোমার শাস্তি পাবার সময় এসে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ব্যাবিলন, তুমি অহঙ্কারে পূর্ণ হয়েছ। তাই আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছি। তোমাকে শাস্তি দেবার সময় হয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বাবিলের লোকরা, তোমরা খুবই অহঙ্কারী| এবং আমি তোমাদের বিরুদ্ধে|” আমাদের মালিক, প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু, বাহিনীগণের সদাপ্রভু বলেন, “হে গর্ব, দেখো, আমি তোমার বিরুদ্ধে,” “কারণ তোমার সেই দিন এসে গেছে, যে দিন আমি তোমাকে শাস্তি দেব।