Jeremiah 50:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঐ অহংকার হোঁচট খেয়ে পড়বে, কেউ তাকে উঠাবে না; এবং আমি তার সকল নগরে আগুন লাগিয়ে দেব, তা তার চারদিকের সবকিছুই গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই উদ্ধত জন হোঁচট খেয়ে পতিত হবে, কেউ তাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে না; আমি তার নগরগুলিতে অগ্নি সংযোগ করব, তা তার চারপাশের সবাইকে গ্রাস করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঐ দর্প উছোট খাইয়া পড়িবে, কেহ তাহাকে উঠাইবে না; এবং আমি তাহার সকল নগরে আগুন লাগাইয়া দিব, তাহা তাহার চারিদিকের সকলই গ্রাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঐ দর্প উছোট খাইয়া পড়িবে, কেহ তাহাকে উঠাইবে না; এবং আমি তাহার সকল নগরে আগুন লাগাইয়া দিব, তাহা তাহার চারিদিকের সকলই গ্রাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই অহংকারী উছোট খেয়ে পড়ে যাবে এবং কেউ তাকে উঠতে সাহায্য করবে না; তার শহরগুলোতে আমি আগুন ধরিয়ে দেব, তা তার চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই অহংকারী উচোট খেয়ে পড়ে যাবে এবং কেউ তাকে উঠতে সাহায্য করবে না; তার শহরগুলোতে আমি আগুন ধরিয়ে দেব, তা তার চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহঙ্কারে মত্ত হয়ে তুমি উছোট খাবে, পতন হবে তোমার। কেউ তোমাকে উঠতে সাহায্য করবে না। তোমার শহরে-নগরে আমি আগুন লাগিয়ে দেব, তোমার সর্বস্ব পুড়ে ছারখার হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গর্বিত বাবিল হোঁচট খাবে এবং পড়ে যাবে| কেউই তাকে তুলে ধরতে এগিয়ে আসবে না| আমি তার শহরগুলিতে আগুন ধরিয়ে দেব| এই আগুন শহরের প্রত্যেককে এবং তার চারপাশের প্রত্যেকটি জিনিষকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং ওই গর্ব হোঁচট খেয়ে পড়বে। কেউ তাকে উঠাবে না; আমি তার শহরগুলিতে আগুন লাগিয়ে দেব, তা তার চারিদিকের সব গ্রাস করবে।”