Jeremiah 50:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মুক্তিদাতা বলবান; ‘বাহিনীগণের মাবুদ’ তাঁর নাম; তিনি সমপূর্ণভাবে তাদের ঝগড়া নিষ্পন্ন করবেন, যেন তিনি দুনিয়াকে সুস্থির করেন ও ব্যাবিলন-নিবাসীদেরকে অস্থির করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তাদের মুক্তিদাতা শক্তিশালী; তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু। তিনি প্রবলভাবে তাদের পক্ষে ওকালতি করবেন, যেন তিনি তাদের দেশে সুস্থিতি নিয়ে আসেন, কিন্তু ব্যাবিলনবাসীদের প্রতি অস্থিরতা আনবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মুক্তিদাতা বলবান্‌; ‘বাহিনীগণের সদাপ্রভু’ তাঁহার নাম; তিনি সম্পূর্ণরূপে তাহাদের বিবাদ নিষ্পন্ন করিবেন, যেন তিনি পৃথিবীকে সুস্থির করেন, ও বাবিল-নিবাসীদিগকে অস্থির করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মুক্তিদাতা বলবান; ‘বাহিনীগণের সদাপ্রভু’ তাঁহার নাম; তিনি সম্পূর্ণরূপে তাহাদের বিবাদ নিষপন্ন করিবেন, যেন তিনি পৃথিবীকে সুস্থির করেন, ও বাবিল-নিবাসীদিগকে অস্থির করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাদের মুক্তিদাতা শক্তিশালী; তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু। তিনি জোরালোভাবেই তাদের পক্ষে ওকালতি করবেন যাতে তাদের দেশে শান্তি ও বাবিলের বাসিন্দাদের জন্য অশান্তি আনতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাদের মুক্তিদাতা শক্তিশালী; তাঁর নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন। তিনি জোরালোভাবেই তাদের পক্ষে ওকালতি করবেন যাতে তাদের দেশে শান্তি ও ব্যাবিলনের বাসিন্দাদের জন্য অশান্তি আনতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাদের একজন মহাশক্তিধর মুক্তিদাতা আছেন। তিনি স্বয়ং সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। তিনি তাদের বিচার নিষ্পত্তির ভার নেবেন এবং এই পৃথিবীতে নেমে আসবে শান্তি। তবে, চরম বিপর্যয় নেমে আসবে ব্যাবিলনের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর ঐসব লোকদের ফিরিয়ে আনবেন| তাঁর নাম হল প্রভু ঈশ্বর সর্বশক্তিমান| তিনি ঐসব লোকদের সর্বশক্তি দিয়ে রক্ষা করবেন| তিনি তাদের রক্ষা করবেন যাতে তিনি দেশটিকে বিশ্রাম দিতে পারেন| কিন্তু বাবিলবাসীদের কোন বিশ্রাম থাকবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মুক্তিদাতা শক্তিশালী; বাহিনীগনের সদাপ্রভু তাঁর নাম; তিনি সম্পূর্ণভাবে তাদের বিবাদ নিস্পন্ন করবেন, যেন তিনি পৃথিবীকে সুস্থির করেন ও বাবিল নিবাসীদের মধ্যে শত্রুতা আনেন।”