Jeremiah 50:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, কল্দীয়দের উপরে, ব্যাবিলন-নিবাসীদের উপরে, ব্যাবিলনের কর্মকর্তাদের উপরে ও তার জ্ঞানবানদের উপরে তলোয়ার রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ব্যাবিলনীয়দের জন্যে রয়েছে একটি তরোয়াল!” সদাপ্রভু এই কথা বলেন— “তাদের বিরুদ্ধে, যারা ব্যাবিলনে বসবাস করে, এবং তার যত রাজকর্মচারী ও জ্ঞানী লোকের বিরুদ্ধে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, কল্দীয়দের উপরে, বাবিল-নিবাসীদের উপরে, বাবিলের অধ্যক্ষদের উপরে ও তাহার জ্ঞানবানদের উপরে খড়্গ রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, কল্দীয়দের উপরে, বাবিল-নিবাসীদের উপরে, বাবিলের অধ্যক্ষদের উপরে ও তাহার জ্ঞানবানদের উপরে খড়্গ রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “বাবিলীয়দের বিরুদ্ধে, বাবিলের বাসিন্দাদের বিরুদ্ধে ও তার উঁচু পদের কর্মচারী ও জ্ঞানী লোকদের বিরুদ্ধে তলোয়ার রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “ব্যাবিলনীয়দের বিরুদ্ধে, ব্যাবিলনের বাসিন্দাদের বিরুদ্ধে ও তার উঁচু পদের কর্মচারী ও জ্ঞানী লোকদের বিরুদ্ধে তলোয়ার রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, যুদ্ধে বিনাশ হোক ব্যাবিলনের! মরুক তার শাসনকর্তা আর লোকজনেরা, মৃত্যু ছিনিয়ে নিক তার সন্তানদের, মৃত্যু হোক তার প্রাজ্ঞ ব্যক্তিদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “তরবারি, বাবিলীয়দের তুমি হত্যা কর, রাজার সভাসদদের এবং জ্ঞানী লোকদের হত্যা কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, “কলদীয়দের ওপরে, বাবিল নিবাসীদের ওপরে, তার নেতাদের ও জ্ঞানী লোকদের ওপরে তলোয়ার রয়েছে।