Jeremiah 50:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার গণকদের উপরে তলোয়ার রয়েছে, তারা হতবুদ্ধি হবে; তার বীরদের উপরে তলোয়ার রয়েছে, তারা ধ্বংস হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তরোয়াল রয়েছে তার ভণ্ড ভাববাদীদের বিরুদ্ধে! তারা সবাই মূর্খ প্রতিপন্ন হবে। তার যোদ্ধাদের বিরুদ্ধেও রয়েছে একটি তরোয়াল! তারা আতঙ্কে পূর্ণ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাচালদিগের উপরে খড়্গ রহিয়াছে, তাহারা হতবুদ্ধি হইবে; তাহার বীরগণের উপরে খড়্গ রহিয়াছে, তাহারা উদ্বিগ্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাচালদের উপরে খড়্গ রহিয়াছে, তাহারা হতবুদ্ধি হইবে; তাহার বীরগণের উপরে খড়্গ রহিয়াছে, তাহারা উদ্বিগ্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ভণ্ড নবীদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা বোকা হয়ে যাবে। তার যোদ্ধাদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা ভয়ে পূর্ণ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ভণ্ড নবীদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা বোকা হয়ে যাবে। তার যোদ্ধাদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা ভয়ে পূর্ণ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধ্বংস হোক মিথ্যাবাদী নবীরা, মূর্খ তারা! বিনষ্ট হোক তার সৈন্যবাহিনী, ত্রাসে আতঙ্কে বিচলিত হয়েছে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তরবারি বাবিলের যাজকদের হত্যা কর| ঐসব যাজকরা বোকা লোকদের মত হয়ে যাবে| তরবারি, বাবিলের সৈন্যদের তুমি হত্যা কর| ঐসব সৈন্যরা ভয়ে পূর্ণ হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাচালদের ওপরে তলোয়ার রয়েছে তারা বোকা হবে; তার সৈন্যদের ওপরে তলোয়ার রয়েছে, তারা ভয় পাবে।