Jeremiah 50:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার ঘোড়াগুলোর উপরে, তার রথগুলোর উপরে ও তার মধ্যকার সমস্ত মিশ্রিত লোকের উপরে তলোয়ার রয়েছে, তারা অবলাদের সমান হবে; তার সকল ধনকোষের উপরে তলোয়ার রয়েছে, সেসব লুট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তরোয়াল রয়েছে তার অশ্বদের ও রথসমূহের এবং যত মিত্রশক্তি তাদের সঙ্গে আছে, তাদের বিরুদ্ধে! তারা সবাই হবে স্ত্রীলোকের মতো। তার সব ধনসম্পদের বিরুদ্ধেও রয়েছে তরোয়াল! সেগুলি সবই লুন্ঠিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার ঘোটকদের উপরে, তাহার রথসমূহের উপরে ও তন্মধ্যস্থিত সমুদয় মিশ্রিত লোকের উপরে খড়্গ রহিয়াছে, তাহারা অবলাদিগের সমান হইবে; তাহারা সকল ধনকোষের উপরে খড়্গ রহিয়াছে, সে সকল লুট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার ঘোটকদের উপরে, তাহার রথসমূহের উপরে ও তন্মধ্যস্থিত সমুদয় মিশ্রিত লোকের উপরে খড়্গ রহিয়াছে, তাহারা অবলাদের সমান হইবে; তাহার সকল ধনকোষের উপরে খড়্গ রহিয়াছে, সেই সকল লুট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সব ঘোড়া, রথ ও বিদেশী সৈন্যদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা স্ত্রীলোকদের মত দুর্বল হয়ে যাবে। তার ধন-সম্পদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; সেই সব লুট হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সব ঘোড়া, রথ ও বিদেশী সৈন্যদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা স্ত্রীলোকদের মত দুর্বল হয়ে যাবে। তার ধন-সম্পদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; সেই সব লুট হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধ্বংস করে দাও তার অশ্ব ও রথ, মারা পড়ুক তার ভাড়া করা সৈন্যরা, কী দুর্বল শক্তিহীন তারা! ধ্বংস কর ওদের ধন ভাণ্ডার, লুণ্ঠন কর, কেড়ে নাও সব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তরবারি বাবিলের ঘোড়া এবং যুদ্ধরথদের হত্যা কর| তরবারি অন্য দেশ থেকে ভাড়া করে আনা সৈন্যদের হত্যা কর| ঐসব লোকরা ভয়ার্ত মহিলার মতো হবে| তরবারি বাবিলের সম্পদ ধ্বংস কর| ঐসব সম্পদ নিয়ে যাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ঘোড়াদের ওপরে, তার রথগুলির ওপরে সব লোকদের ওপরে যারা বাবিলের মধ্যে আছে তারা স্ত্রীলোকদের মত হবে। তার সব ধনকোষের ওপরে তলোয়ার রয়েছে, সে সব লুট হবে।