Jeremiah 50:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার জলাধারগুলোর উপরে উত্তাপ রয়েছে, সেগুলো শুকিয়ে যাবে; কেননা সেটি খোদাই-করা মূর্তির দেশ ও সেখানকার লোকেরা তাদের মূর্তিগুলোর বিষয়ে পাগল হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার জলাধার সকলের উপরেও রয়েছে তরোয়াল! সেগুলি সব শুকিয়ে যাবে। এর কারণ হল, সমস্ত দেশটি প্রতিমায় পরিপূর্ণ, যেগুলি আতঙ্কে পাগল হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার জলাধার সকলের উপরে উত্তাপ রহিয়াছে, সেগুলি শুষ্ক হইবে; কেননা সে ক্ষোদিত প্রতিমার দেশ, ও সেখানকার লোকেরা আপন আপন বিভীষিকাগণের বিষয়ে উন্মত্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার জলাধার সকলের উপরে উত্তাপ রহিয়াছে, সেইগুলি শুষ্ক হইবে; কেননা সে ক্ষোদিত প্রতিমার দেশ, ও সেখানকার লোকেরা আপন আপন বিভীষিকাগণের বিষয়ে উন্মত্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খরায় তার সমস্ত জল শুকিয়ে যাবে, কারণ সেটা হল প্রতিমার দেশ, আর সেই ভয়ংকর প্রতিমাগুলো সেখানকার লোকদের পাগল করে তুলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খরায় তার সমস্ত পানি শুকিয়ে যাবে, কারণ সেটা হল মূর্তির দেশ, আর সেই ভয়ংকর মূর্তিগুলো সেখানকার লোকদের পাগল করে তুলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ দেশের বুকে আনো খরা, শুকিয়ে দাও তার নদী নির্ঝর। কারণ ব্যাবিলন এক ভীতিপ্রদ অলীক প্রতিমার দেশ, সেই প্রতিমার মোহে অন্ধ হয়ে আছে দেশবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তরবারি বাবিলের জলকে আঘাত কর| ঐসব জল শুকিয়ে যাবে| বাবিলের অসংখ্য মূর্ত্তি আছে| বাবিলের লোকরা যে বোকা ঐসব মূর্ত্তিরা সেটাই প্রমাণ করে| তাই ঐসব লোকদের ভাগ্য়ে অঘটন ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার জলের ওপরে তলোয়ার আসবে, তাতে তারা শুকিয়ে যাবে। কারণ সে অযোগ্য মূর্তিদের দেশ এবং সেখানকার লোকেরা তাদের ভয়ঙ্কর মূর্তিদের বিষয়ে উন্মত্ত রয়েছে।