Jeremiah 50:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সেখানে বন্যপশু ও হায়েনারা বাস করবে এবং উটপাখি বাসা করবে; তা আর কখনও লোকালয় হবে না; পুরুষানুক্রমে সেই স্থানে বসতি হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাই সেখানে থাকবে মরুভূমির পশু ও হায়েনারা, সেখানে থাকবে রাজ্যের যত প্যাঁচা। এখানে আর কখনও জনবসতি হবে না, কিংবা বংশপরম্পরায় আর কেউ থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই নিমিত্ত সেখানে বন্যপশু ও বৃকগণ বাস করিবে, এবং উষ্ট্রপক্ষী বাসা করিবে; তাহা আর কখনও লোকালয় হইবে না, পুরুষানুক্রমে সে স্থানে বসতি হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই নিমিত্ত সেখানে বন্যপশু ও বৃকগণ বাস করিবে, এবং উষ্ট্রপক্ষী বাসা করিবে; তাহা আর কখনও লোকালয় হইবে না; পুরুষানুক্রমে সেই স্থানে বসতি হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য মরুভূমির প্রাণী ও শিয়ালেরা সেখানে বাস করবে, আর সেখানে উটপাখী থাকবে। সেখানে আর কখনও লোক থাকবে না, পুরুষের পর পুরুষ কেউ সেখানে বাস করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য মরুভূমির প্রাণী ও শিয়ালেরা সেখানে বাস করবে, আর সেখানে উটপাখী থাকবে। সেখানে আর কখনও লোক থাকবে না, পুরুষের পর পুরুষ কেউ সেখানে বাস করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ব্যাবিলন হবে হিংস্র বন্যজন্তুর আস্তানা, এখানে চিল-শকুন আসবে বাসা বাঁধতে। মানুষ এখানে বাস করবে না কোনদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বাবিল আর কখনও লোকে পরিপূর্ণ হবে না| বন্য কুকুরসমূহ, উটপাখিরা এবং মরুভূমির অন্যান্য জন্তু জানোয়াররা সেখানে বাস করবে| কিন্তু কোন লোকই আর সেখানে কোন দিনের জন্য বাস করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য মরুপ্রান্তের প্রাণী ও শিয়ালেরা সেখানে বাস করবে, আর সেখানে উটপাখী থাকবে। তা আর কখনও লোক থাকবে না, পুরুষানুক্রমে সে সেখানে থাকবে না।”