Jeremiah 50:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সেই সময়ে ও সেই কালে বনি-ইসরাইলরা আসবে, তারা ও এহুদার লোকেরা একসঙ্গে আসবে, কাঁদতে কাঁদতে চলে আসবে ও তাদের আল্লাহ্, মাবুদের খোঁজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই সমস্ত দিনে ও সেই সময়ে,” সদাপ্রভু ঘোষণা করেন, “ইস্রায়েল কুল ও যিহূদা কুলের লোকেরা একত্রে চোখের জলে তাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, সেই সময়ে ও সেই কালে ইস্রায়েল সন্তানগণ আসিবে, তাহারা ও যিহূদা-সন্তানগণ একসঙ্গে আসিবে, রোদন করিতে করিতে চলিয়া আসিবে, ও আপনাদের ঈশ্বর, সদাপ্রভুর অন্বেষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, সেই সময়ে ও সেই কালে ইস্রায়েল সন্তানগণ আসিবে, তাহারা ও যিহূদা-সন্তানগণ একসঙ্গে আসিবে, রোদন করিতে করিতে চলিয়া আসিবে, ও আপনাদের ঈশ্বর, সদাপ্রভুর অন্বেষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই সময়ে ইস্রায়েল ও যিহূদার লোকেরা একত্রে চোখের জলের সংগে তাদের ঈশ্বর সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই সময়ে ইসরাইল ও এহুদার লোকেরা একত্রে চোখের পানির সংগে তাদের মাবুদ আল্লাহ্কে গভীরভাবে জানতে আগ্রহী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, আমি ইসরায়েল ও যিহুদীয়ার আরাধ্য ঈশ্বর। সেই সময় যিহুদীয়া ও ইসরায়েলের মিলন হবে। তারপর তারা সকলে মিলে আমার সন্ধানে কাঁদতে কাঁদতে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “ঐ সময়ে ইস্রায়েল ও যিহূদার অধিবাসীরা একত্র মিলিত হবে| কাঁদতে কাঁদতে লোকেরা একত্রে খুঁজে ফিরবে প্রভু তাদের ঈশ্বরকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের এবং সেই দিনের” এটাই সদাপ্রভুর ঘোষণা, “ইস্রায়েল ও যিহূদার লোকেরা একসঙ্গে ক্রন্দনের সঙ্গে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে অনুসন্ধান করবে।