Jeremiah 50:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, আল্লাহ্‌ যখন সাদুম, আমুরা ও সেখানকার নিকটস্থ নগরগুলো উৎপাটন করেছিলেন, তখন যেরকম হয়েছিল, সেরকম হবে; কোন ব্যক্তি সেখানে বাস করবে না, কোন বনি-আদম তার মধ্যে বাস করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যেমন চারপাশের নগরগুলি সমেত সদোম ও ঘমোরাকে উৎপাটিত করেছিলাম, তেমনই আর কেউ সেখানে বেঁচে থাকবে না, কোনো মানুষই সেখানে বসবাস করবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, ঈশ্বর যখন সদোম, ঘোমরা ও তন্নিকটস্থ নগর সকল উৎপাটন করিয়াছিলেন, তখন যেরূপ হইয়াছিল, সেইরূপ হইবে; কোন ব্যক্তি সেখানে বাস করিবে না, কোন মনুষ্য-সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, ঈশ্বর যখন সদোম, ঘমোরা ও তন্নিকটস্থ নগর সকল উৎপাটন করিয়াছিলেন, তখন যেরূপ হইয়াছিল, সেইরূপ হইবে; কোন ব্যক্তি সেখানে বাস করিবে না, কোন মনুষ্য-সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেমন আশেপাশের গ্রাম সুদ্ধ সদোম ও ঘমোরা ধ্বংস করেছিলাম, তেমনি কেউ সেখানে বাস করবে না; কোন মানুষ তার মধ্যে থাকবে না। আমি সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেমন আশেপাশের গ্রাম সুদ্ধ সাদুম ও আমুরা ধ্বংস করেছিলাম, তেমনি কেউ সেখানে বাস করবে না; কোন মানুষ তার মধ্যে থাকবে না। আমি মাবুদ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্নিহিত অঞ্চলসমূহ সদোম ও ঘমোরাকে সেদিন যেমন আমি শাস্তি দিয়েছিলাম, সেইভাবে শাস্তি দেব ব্যাবিলনকেও। সেখানে কেউ আর থাকবে না বেঁচে, বসতিও গড়ে উঠবে না কোনদিন। একথা আমি প্রভু পরমেশ্বর বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সদোম এবং ঘমোরাকে তাদের চারদিকের শহরগুলিসহ পুরোপুরি ধ্বংস করেছেন| এবং কোন লোকই ঐসব শহরগুলিতে এখন বাস করে না| একই ভাবে কোন লোকই বাবিলে বাস করবে না| এবং কোন লোকই আর সেখানে কোনদিন বাস করতে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, ঈশ্বর যখন সদোম, ঘমোরার ও তার কাছাকাছির শহর সব নিপাতিত করেছিলেন। তখন যেমন হয়েছিল সেরকম হবে, কেউ সেখানে বাস করবে না, কোনো লোক তার মধ্যে থাকবে না।