Jeremiah 50:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, উত্তর দিক থেকে এক জনসমাজ আসছে, দুনিয়ার প্রান্ত থেকে একটি মহাজাতি ও অনেক বাদশাহ্‌ উত্তেজিত হয়ে আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো! উত্তর দিক থেকে এক সৈন্যদল আসছে; এক মহাজাতি ও অনেক রাজা উত্তেজিত হয়ে পৃথিবীর প্রান্তসীমা থেকে উঠে আসছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, উত্তরদিক্‌ হইতে এক জনসমাজ আসিতেছে, পৃথিবীর প্রান্ত হইতে এক মহাজাতি ও অনেক রাজা উত্তেজিত হইয়া আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, উত্তরদিক্‌ হইতে একজনসমাজ আসিতেছে, পৃথিবীর প্রান্ত হইতে এক মহাজাতি ও অনেক রাজা উত্তেজিত হইয়া আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, একদল সৈন্য উত্তর থেকে আসছে; পৃথিবীর শেষ সীমা থেকে একটা বড় জাতি ও অনেক রাজারা উত্তেজিত হয়ে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, একদল সৈন্য উত্তর থেকে আসছে; দুনিয়ার শেষ সীমা থেকে একটা বড় জাতি ও অনেক বাদশাহ্‌রা উত্তেজিত হয়ে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তর দেশ থেকে লোকেরা আসছে, আসছে এক দুধর্ষ জাতি, বহু নৃপতি প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখ, উত্তরের লোকরা আসছে| তারা একটি শক্তিশালী জাতি থেকে আসছে| পৃথিবীর চারিদিক থেকে অনেক রাজারা একসঙ্গে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, একদল লোক উত্তর থেকে আসছে; পৃথিবীর শেষ সীমা থেকে একটা বড় জাতি ও অনেক রাজারা উত্তেজিত হয়ে আসছে।