Jeremiah 50:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ধনুক ও বর্শাধারী, নিষ্ঠুর ও নির্দয়; তাদের আওয়াজ সমুদ্র গর্জনের মত ও তারা ঘোড়ায় চড়ে আসছে; অয়ি ব্যাবিলন-কন্যে, তোমারই বিপরীতে যুদ্ধ করার জন্য তারা প্রত্যেকজন যোদ্ধার মত সুসজ্জিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের হাতে আছে ধনুক ও বর্শা; তারা নিষ্ঠুর ও মায়ামমতা প্রদর্শন করে না। তারা ঘোড়ায় চড়লে সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়; হে ব্যাবিলনের কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য তারা যুদ্ধের সাজ পরে আসছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ধনুক ও বড়শাধারী, নিষ্ঠুর ও করুণারহিত; তাহাদের রব সমুদ্রগর্জ্জনের তুল্য, ও তাহারা অশ্বরোহণে আসিতেছে; অয়ি বাবিল-কন্যে; তোমারই বিপরীতে যুদ্ধ করণার্থে তাহারা প্রত্যেক জন যোদ্ধার ন্যায় সুসজ্জিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ধনুক ও বর্শাধারী, নিষ্ঠুর ও করুণারহিত; তাহাদের রব সমুদ্রগর্জনের তুল্য, ও তাহারা অশ্বারোহণে আসিতেছে; অয়ি বাবিল-কন্যে, তোমারই বিপরীতে যুদ্ধ করণার্থে তাহারা প্রত্যেক জন যোদ্ধার ন্যায় সুসজ্জিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ধনুক ও তলোয়ারধারী; তারা নিষ্ঠুর ও দয়াহীন। তারা ঘোড়ায় করে আসবার সময় সমুদ্রের গর্জনের মত শব্দ হচ্ছে; হে বাবিল-কন্যা, তোমাকে আক্রমণ করবার জন্য তারা যুদ্ধের সাজে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ধনুক ও তলোয়ারধারী; তারা নিষ্ঠুর ও দয়াহীন। তারা ঘোড়ায় করে আসবার সময় সমুদ্রের গর্জনের মত শব্দ হচ্ছে; হে ব্যাবিলন্তকন্যা, তোমাকে আক্রমণ করবার জন্য তারা যুদ্ধের সাজে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের হাতে আছে ধনুর্বাণ ও তরবারি, তারা নৃশংস ও নির্মম। অশ্বারোহণে তারা যখন ধাবিত হয়, তখন ওঠে সমুদ্রগর্জনের ধ্বনি। তারা একযোগে ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের সৈন্যদের তীর-বল্লম আছে| সৈন্যরা নিষ্ঠুর| তাদের কোন মায়া মমতা নেই| উৎতাল সমুদ্র গর্জনের মতো সৈন্যরা তাদের ঘোড়ায় চড়ে আসছে| বাবিল শহর, সৈন্যরা তোমাকে আক্রমণের জন্য প্রস্তুত| তারা তাদের জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ধনুক ও বর্শাধারী; তারা নিষ্ঠুর ও দয়াহীন। তাদের রব সমুদ্রের গর্জনের মতো এবং তারা ঘোড়ায় করে আসছে; ওহে বাবিলের মেয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা যোদ্ধার মতো সুসজ্জিত হয়েছে।