Jeremiah 50:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলনের বাদশাহ্‌ তাদের জনশ্রুতি শুনেছে, তার হাত অবশ হল, যন্ত্রণা, প্রসবকারিণীর মত বেদনা, তাকে ধরলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা তাদের বিষয়ে সংবাদ পেয়েছে, তার হাত দুটি অবশ হয়ে ঝুলে গেছে। মনস্তাপে সে কবলিত হয়েছে, তার যন্ত্রণা যেন প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল-রাজ তাহাদের জনশ্রুতি শুনিয়াছে, তাহার হস্ত অবশ হইল, যন্ত্রণা, প্রসবকারিণীর ন্যায় বেদনা, তাহাকে ধরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল-রাজ তাহাদের জনশ্রুতি শুনিয়াছে, তাহার হস্ত অবশ হইল, যন্ত্রণা, প্রসবকারিণীর ন্যায় বেদনা, তাহাকে ধরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা তাদের সম্বন্ধে খবর শুনেছে আর তার হাত অবশ হয়ে ঝুলে পড়েছে। প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের ব্যথার মত দারুণ কষ্ট তাকে ধরেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্‌ তাদের সম্বন্ধে খবর শুনেছে আর তার হাত অবশ হয়ে ঝুলে পড়েছে। প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের ব্যথার মত দারুণ কষ্ট তাকে ধরেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনরাজ শুনেছে এ সংবাদ, শক্তিহীন শিথিল হয়েছে তার বাহু। ভীতি গ্রাস করেছে তাকে, প্রসববেদনাতুরা নারীর মত সে যন্ত্রণায় কাতর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজা ঐসব সৈন্যদের সম্বন্ধে শুনল| এবং সে ভীষণ ভয়চকিত হয়ে পড়ল| সে এতই ভীত হয়ে পড়ল যে তার হাত অবশ হয়ে পড়ল| তার ভয় তাকে প্রসব বেদনায় কাতরানো মহিলার মতো যন্ত্রণা দিতে থাকল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজা তাদের খবর শুনেছে আর তার হাত যন্ত্রণার মধ্যে অবশ হয়ে পড়েছে। প্রসবকারিণীর মতো বেদনা তাকে ধরল।