Jeremiah 50:45 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদের মন্ত্রণা শোন, যা তিনি ব্যাবিলনের বিরুদ্ধে করেছেন; তাঁর সঙ্কল্পগুলো শোন, যা তিনি কল্দীয়দের দেশের বিরুদ্ধে করেছেন। নিশ্চয়ই লোকেরা তাদেরকে টেনে নিয়ে যাবে, পালের বাচ্চাগুলোকেও নিয়ে যাবে; নিশ্চয়ই তিনি তাদের চরাণি-স্থান তাদের সঙ্গে উৎসন্ন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে শোনো, সদাপ্রভু ব্যাবিলনের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন, ব্যাবিলনীয়দের দেশ সম্পর্কে তাঁর অভিপ্রায় কী: পালের শাবকদের টেনে নিয়ে যাওয়া হবে; তাদের চারণভূমি তাদের কারণেই সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভুর মন্ত্রণা শুন, যাহা তিনি বাবিলের বিরুদ্ধে করিয়াছেন; তাঁহার সঙ্কল্প সকল শুন, যাহা তিনি কল্দীয়দের দেশের বিরুদ্ধে করিয়াছেন। নিশ্চয়ই লোকেরা তাহাদিগকে টানিয়া লইয়া যাইবে, পালের শাবকদিগকেও লইয়া যাইবে; নিশ্চয়ই তিনি তাহাদের চরাণি-স্থান তাহাদের সহিত উৎসন্ন করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভুর মন্ত্রণা শুন, যাহা তিনি বাবিলের বিরুদ্ধে করিয়াছেন; তাঁহার সঙ্কল্প সকল শুন, যাহা তিনি কল্দীয়দের দেশের বিরুদ্ধে করিয়াছেন। নিশ্চয়ই লোকেরা তাহাদিগকে টানিয়া লইয়া যাইবে, পালের শাবকদিগকেও লইয়া যাইবে; নিশ্চয়ই তিনি তাহাদের চরাণি-স্থান তাহাদের সহিত উৎসন্ন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই বাবিলের বিরুদ্ধে সদাপ্রভু কি পরিকল্পনা করেছেন, বাবিলীয়দের বিরুদ্ধে তিনি কি ঠিক করেছেন তা শোন- পালের বাচ্চাদের টেনে নিয়ে যাওয়া হবে; তাদের কাজের দরুনই তাদের চারণ ভুমি তিনি একেবারে ধ্বংস করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই ব্যাবিলনের বিরুদ্ধে মাবুদ কি পরিকল্পনা করেছেন, ব্যাবিলনীয়দের বিরুদ্ধে তিনি কি ঠিক করেছেন তা শোন্তপালের বাচ্চাদের টেনে নিয়ে যাওয়া হবে; তাদের কাজের দরুনই তাদের চারণ ভুমি তিনি একেবারে ধ্বংস করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব ব্যাবিলনের বিরুদ্ধে আমি যে পরিকল্পনা তৈরী করেছি, শোন মন দিয়ে। এই পরিকল্পনা আমি তাদের উপরে কার্যকরী করতে চাই। তাদের কেউ রেহাই পাবে না, এমন কি টেনে নিয়ে যাওয়া হবে তাদের সন্তানদেরও। প্রত্যেকে হবে আতঙ্কে বিহ্বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের প্রতি প্রভু যা করার সিদ্ধান্ত নিয়েছেন সেই পরিকল্পনার কথা শোন| শোন, বাবিলের লোকদের প্রতি প্রভুর সিদ্ধান্তের কথা| শত্রুরা বাবিলের পালের (লোক) ছোট ছেলেমেয়েদের জোর করে টেনে নিয়ে যাবে| তাদের কৃতকর্মের জন্যই বাবিলের চারণভূমি শূন্য হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সদাপ্রভুর পরামর্শ শোন, যা তিনি বাবিলের বিরুদ্ধে করেছেন; যা তিনি কলদীয়দের দেশের বিরুদ্ধে করেছেন। নিশ্চয় তাদেরকে টেনে নিয়ে যাবে, পালের শাবকদেরকেও নিয়ে যাবে; তাদের চারণ ভূমি তাদের সঙ্গে ধ্বংস