Jeremiah 50:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলন পরহস্তগত হয়েছে, এই শব্দে দুনিয়া কাঁপছে ও জাতিদের মধ্যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের পরহস্তগত হওয়ার শব্দে সমস্ত পৃথিবী কম্পিত হবে; এর আর্তস্বর সমস্ত জাতির মধ্যে প্রতিধ্বনিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল পরহস্তগত হইয়াছে, এই শব্দে পৃথিবী কাঁপিতেছে, ও জাতিগণের মধ্যে ক্রন্দনের রব শুনা যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল পরহস্তগত হইয়াছে, এই শব্দে পৃথিবী কাঁপিতেছে, ও জাতিগণের মধ্যে ক্রন্দনের রব শুনা যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বাবিল দখল করা হয়েছে,” এই চিৎকারের শব্দে পৃথিবী কাঁপবে; জাতিদের মধ্যে তার কান্নার শব্দ শোনা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ব্যাবিলন দখল করা হয়েছে,” এই চিৎকারের শব্দে দুনিয়া কাঁপবে; জাতিদের মধ্যে তার কান্নার শব্দ শোনা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের পতনকালে এমনই ভয়াবহ কোলাহল উঠবে যাতে কেঁপে উঠবে সমগ্র জগৎ। অন্যান্য জাতিসমূহ শুনবে তাদের আর্ত চীৎকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের পতন হবে| এবং সেই পতনে পৃথিবী কেঁপে উঠবে| সমস্ত জাতির লোকরা বাবিলের এই ধ্বংসের কথা শুনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাবিল বশীভূত হয়েছে,” এই শব্দে পৃথিবী কাঁপছে; জাতিদের মধ্যে কান্নার শব্দ শোনা যাচ্ছে।