Jeremiah 50:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সিয়োনের বিষয়ে জিজ্ঞাসা করবে, সেই দিকে মুখ রাখবে, বলবে, চল, তোমরা এমন নিয়ম দ্বারা মাবুদের প্রতি আসক্ত হও, যা অনন্তকাল থাকবে, যা কখনও লোকে ভুলে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সিয়োনে যাওয়ার পথের কথা জিজ্ঞাসা করবে ও সেই দিকে তাদের মুখ ফিরাবে। তারা এসে এক চিরস্থায়ী চুক্তির বাঁধনে সদাপ্রভুর সঙ্গে নিজেদের আবদ্ধ করবে, সেই চুক্তি লোকে কখনও ভুলে যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সিয়োনের বিষয়ে জিজ্ঞাসা করিবে, সেই দিকে মুখ রাখিবে, বলিবে, চল, তোমরা এমন নিয়ম দ্বারা সদাপ্রভুতে আসক্ত হও, যাহা অনন্তকাল থাকিবে, যাহা কখনও লোকে ভুলিয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সিয়োনের বিষয়ে জিজ্ঞাসা করিবে, সেই দিকে মুখ রাখিবে, বলিবে, চল, তোমরা এমন নিয়ম দ্বারা সদাপ্রভুতে আসক্ত হও, যাহা অনন্তকাল থাকিবে, যাহা কখনও লোকে ভুলিয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সিয়োনে যাবার পথের কথা জিজ্ঞাসা করবে এবং সেই দিকে তাদের মুখ ফিরাবে। তারা এসে এমন একটা চিরস্থায়ী ব্যবস্থায় সদাপ্রভুর সংগে নিজেদের বাঁধবে যা লোকে ভুলে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সিয়োনে যাবার পথের কথা জিজ্ঞাসা করবে এবং সেই দিকে তাদের মুখ ফিরাবে। তারা এসে এমন একটা চিরস্থায়ী ব্যবস্থায় মাবুদের সংগে নিজেদের বাঁধবে যা লোকে ভুলে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা জানতে চাইবে সিয়োনের পথ এবং সেই নির্দেশিত পথ ধরেই তারা এগিয়ে যাবে। তারা বলবে, ‘চল আমরা প্রভু পরমেশ্বরের সঙ্গে চিরস্থায়ী এক চুক্তিতে আবদ্ধ হই। সে চুক্তি কোনদিনও ভাঙ্গবে না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোকরা সিয়োনে যাওয়ার পথ জানতে চাইবে| তারপর তারা সিয়োনের উদ্দেশ্যে রওনা হবে| যেতে যেতে তারা একে অপরের উদ্দেশ্যে বলবে, ‘এস, আমরা প্রভুর সঙ্গে মিলিত হই| এসো, আমরা এক চুক্তি করি যা চিরকাল স্থায়ী হবে| একটা চুক্তি করা যাক যা আমরা কখনও ভুলব না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সিয়োনের পথের বিষয়ে জিজ্ঞাসা করবে এবং সেই দিকে রওনা হবে। তারা যাবে এবং সদাপ্রভুর চিরস্থায়ী ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে যুক্ত করবে যা ভাঙ্গবে না।