Jeremiah 50:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার লোকেরা হারানো ভেড়া হয়ে পড়েছে, তাদের পালকেরা তাদেরকে ভ্রান্ত করেছে, নানা পর্বতে পথহারা করে ফেলেছে; ওরা পর্বত থেকে উপপর্বতে গমন করেছে, নিজেদের শয়নস্থান ভুলে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার প্রজারা হারানো মেষের মতো; তাদের পালকেরা তাদের বিপথে চালিত করেছে, তারা তাদের পাহাড়-পর্বতে পরিভ্রমণ করিয়েছে। তারা পাহাড়ে ও পর্বতে উদ্ভ্রান্ত ঘুরে বেড়িয়েছে, তারা নিজেদের বিশ্রামের স্থান ভুলে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রজারা হারান মেষ হইয়া পড়িয়াছে, তাহাদের পালকগণ তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, নানা পর্ব্বতে পথহারা করিয়া ফেলিয়াছে; উহারা পর্ব্বত হইতে উপপর্ব্বতে গমন করিয়াছে, আপনাদের শয়নস্থান ভুলিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রজারা হারান মেষ হইয়া পড়িয়াছে, তাহাদের পালকগণ তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, নানা পর্বতে পথহারা করিয়া ফেলিয়াছে; উহারা পর্বত হইতে উপপর্বতে গমন করিয়াছে, আপনাদের শয়নস্থান ভুলিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার লোকেরা হারানো ভেড়ার মত হয়েছে; তাদের পালকেরা তাদের বিপথে নিয়ে গেছে। সেই পালকদের দরুন তারা পাহাড়-পর্বতে ঘুরে বেড়িয়েছে এবং নিজেদের বিশ্রামের জায়গার কথা ভুলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার বান্দারা হারানো ভেড়ার মত হয়েছে; তাদের রাখালেরা তাদের বিপথে নিয়ে গেছে। সেই রাখালদের দরুন তারা পাহাড়-পর্বতে ঘুরে বেড়িয়েছে এবং নিজেদের বিশ্রামের জায়গার কথা ভুলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পালকদের অবহেলায় আমার প্রজারা পথশ্রান্ত মেষের মত পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়েছে, ভুলে গেছে কোথায় তাদের ঘর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমরা লোকরা হারিয়ে যাওয়া মেষের মতো| তাদের মেষপালকরা (নেতারা) তাদের ভুলপথে চালিত করেছে| নানা পাহাড়ে পর্বতমালায়় তাদের পথহারা করেছে| লোকরা উদভ্রান্তের মতো এক পর্বত থেকে অন্য পর্বতে ভ্রমণ করেছে| তারা তাদের বিশ্রামের জায়গা ভুলে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার লোকেরা হারিয়ে যাওয়া পশুপাল হয়েছে; তাদের পালকেরা পর্বতে তাদেরকে বিপথে নিয়ে গেছে। তারা পাহাড় থেকে পাহাড়ের চারিদিকে তাদেরকে ঘুরিয়েছে। তারা ঘুরে বেড়িয়েছে, তারা যেখানে বাস করত তারা সেই জায়গা ভুলে গিয়েছে।