Jeremiah 50:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তাদেরকে পেয়েছে, তারা গ্রাস করেছে; তাদের দুশমনদের বলেছে, আমাদের দোষ হয় নি, কারণ ওরা ধর্মনিবাস মাবুদের, নিজেদের পূর্বপুরুষদের আশাভূমি মাবুদের, বিরুদ্ধে গুনাহ্ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে তাদের সন্ধান পেয়েছে, সেই তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা অপরাধী নই, কারণ তারা তাদের প্রকৃত চারণভূমি, সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে, যে সদাপ্রভু ছিলেন তাদের পিতৃপুরুষদের আশাভূমি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তাহাদিগকে পাইয়াছে, তাহারা গ্রাস করিয়াছে; তাহাদের বিপক্ষগণ বলিয়াছে, আমাদের দোষ হয় নাই, কারণ উহারা ধর্ম্মনিবাস সদাপ্রভুর, আপনাদের পিতৃপুরুষগণের আশাভূমি সদাপ্রভুর, বিরুদ্ধে পাপ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তাহাদিগকে পাইয়াছে, তাহারা গ্রাস করিয়াছে; তাহাদের বিপক্ষগণ বলিয়াছে, আমাদের দোষ হয় নাই, কারণ উহারা ধর্মনিবাস সদাপ্রভুর, আপনাদের পিতৃপুরুষগণের আশাভূমি সদাপ্রভুর, বিরুদ্ধে পাপ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাদের পেয়েছে তারা তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা দোষী নই, কারণ সদাপ্রভুর বিরুদ্ধে, তাদের সত্যিকারের চারণ ভূমির বিরুদ্ধে, তাদের পূর্বপুরুষদের আশা সেই সদাপ্রভুর বিরুদ্ধে তারা পাপ করেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাদের পেয়েছে তারা তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা দোষী নই, কারণ মাবুদের বিরুদ্ধে, তাদের সত্যিকারের চারণ ভূমির বিরুদ্ধে, তাদের পূর্বপুরুষদের আশা সেই মাবুদের বিরুদ্ধে তারা গুনাহ্ করেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ওদের সন্ধানে ছিল, তারাই আক্রমণ করেছে তাদের। তাদের শত্রুরা বলে, ‘ওরা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। কাজেই তাদের প্রতি আমরা যা করেছি, ঠিক করেছি, আন্যায় করিনি কিছুই। প্রভু পরমেশ্বরের উপরে ওদের পূর্বপুরুষদের আস্থা ও নির্ভরতা ছিল। এদেরও তাঁর উপরে বিশ্বাসে অবিচল থাকা উচিত।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা আমার লোকদের দেখেছে তারাই তাদের আঘাত করেছে| এবং ঐসব শত্রুরা বলেছে, ‘আমরা মোটেই অন্যায় করিনি|’ ঐসব লোকরা প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছে| এই প্রভুই তাদের সত্যিকারের বিশ্রামস্থল| এই প্রভুই তাদের ঈশ্বর যা তাদের পিতারাও বিশ্বাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তাদের পেয়েছে তারা তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা দোষী নই, কারণ তারা তাদের সদাপ্রভুর সত্যিকারের ঘর, তাদের পূর্বপুরুষদের আশা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে’।