Jeremiah 50:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তাড়াতাড়ি ব্যাবিলনের মধ্য থেকে বের হয়ে পড়, কল্দীয়দের দেশ থেকে নির্গমন কর এবং পালের অগ্রগামী ছাগলের মত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা ব্যাবিলন থেকে পলায়ন করো; ব্যাবিলনীয়দের দেশ ত্যাগ করো এবং পালের সামনে চলা ছাগলের মতো হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সত্বর বাবিলের মধ্য হইতে বাহির হইয়া পড়, কল্দীয়দের দেশ হইতে নির্গমন কর, এবং পালের অগ্রগামী ছাগের ন্যায় হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সত্বর বাবিলের মধ্য হইতে বাহির হইয়া পড়, কল্দীয়দের দেশ হইতে নির্গমন কর, এবং পালের অগ্রগামী ছাগের ন্যায় হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ইস্রায়েলীয়েরা, তোমরা বাবিল থেকে পালিয়ে যাও; বাবিলীয়দের দেশ ত্যাগ কর এবং পালের আগে আগে চলা পাঁঠাগুলোর মত হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে বনি-ইসরাইলরা, তোমরা ব্যাবিলন থেকে পালিয়ে যাও; ব্যাবিলনীয়দের দেশ ত্যাগ কর এবং পালের আগে আগে চলা ছাগলগুলোর মত হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েলী, পলায়ন কর ব্যাবিলন থেকে। তোমরা পরিত্যাগ কর এদেশ! সবার আগে পলায়নে তৎপর হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বাবিল ছেড়ে পালিয়ে এস| বাবিলদের দেশ ত্যাগ কর| এবং পালের আগুযান ছাগলের মতো হও| (প্রকৃত নেতার মতো জনগণকে নেতৃত্ব দাও|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিল থেকে পালিয়ে যাও এবং কলদীয়ের দেশ থেকে বেরিয়ে যাও; পালের অগ্রগামী পুরুষ ছাগলের মতো হও।