Jeremiah 51:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, দেখ, আমি, ব্যাবিলনের বিরুদ্ধে ও লেব-কামাই নিবাসীদের বিরুদ্ধে একটি বিনাশক বায়ু উৎপন্ন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, আমি এক ধ্বংসকারী আত্মাকে প্রেরণ করব ব্যাবিলনের ও লেব-কামাইয়ের লোকদের বিরুদ্ধে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি, বাবিলের বিরুদ্ধে ও লেব-কামাই নিবাসীদের বিরুদ্ধে এক বিনাশক বায়ু উৎপন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি, বাবিলের বিরুদ্ধে ও লেব-কামাই নিবাসীদের বিরুদ্ধে এক বিনাশক বায়ু উৎপন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “দেখ, লেব্‌-কামাই, অর্থাৎ বাবিল ও তার লোকদের বিরুদ্ধে ধ্বংসকারী বাতাসকে আমি উত্তেজিত করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “দেখ, লেব্‌-কামাই, অর্থাৎ ব্যাবিলন ও তার লোকদের বিরুদ্ধে ধ্বংসকারী বাতাসকে আমি উত্তেজিত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, ব্যাবিলন ও তার অধিবাসীদের বিরুদ্ধে আমি আনব প্রচণ্ড এক বিধ্বংসী ঘূর্ণিঝড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “আমি শক্তিশালী বাতাস প্রবাহিত করব| আমি এই শক্তিশালী বাতাসকে বাবিলের বিরুদ্ধে এবং ‘লেব-কামাই’ এর লোকদের বিরুদ্ধে বওযাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি বাবিল ও লেব্-কামাই বসবাসকারীদের বিরুদ্ধে ধ্বংসকারী বাতাসকে জাগিয়ে তুলব।