Jeremiah 51:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমাদের ধার্মিকতা প্রকাশ করেছেন; এসো, আমরা সিয়োনে গিয়ে আমাদের আল্লাহ্‌ মাবুদের কাজ ঘোষণা করি।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সদাপ্রভু আমাদের নির্দোষিতা প্রকাশ করেছেন; সদাপ্রভু, আমাদের ঈশ্বর যা করেছেন, এসো, আমরা সিয়োনে গিয়ে তা বলি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমাদের ধার্ম্মিকতা প্রকাশ করিয়াছেন; আইস, আমরা সিয়োনে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভুর কার্য্য প্রচার করি।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমাদের ধার্মিকতা প্রকাশ করিয়াছেন; আইস, আমরা সিয়োনে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভুর কার্য প্রচার করি।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যে সদাপ্রভুর নিজের লোক তিনি তা দেখিয়ে দিয়েছেন; আমাদের ঈশ্বর সদাপ্রভু যা করেছেন এস, আমরা তা সিয়োনে বলি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যে মাবুদের নিজের বান্দা তিনি তা দেখিয়ে দিয়েছেন; আমাদের মাবুদ আল্লাহ্‌ যা করেছেন এস, আমরা তা সিয়োনে বলি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজারা উচ্চকণ্ঠে বলছে, প্রভু পরমেশ্বর দেখিয়ে দিয়েছেন যে আমরা ঠিকপথে আছি। প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, আমাদের জন্য যা করেছেন, চল আমরা জেরুশালেমে গিয়ে সকলকে বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাদের জন্যও প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন| এসো, সিয়োন সেই সব কথা বলো| এখন বলো, প্রভু আমাদের ঈশ্বরের কৃত কর্মের কথা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু নির্দোষিতা ঘোষণা করেছেন। এস, আমাদের ঈশ্বর, সদাপ্রভু যা করেছেন, তা আমরা সিয়োনে বলি।