Jeremiah 51:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তীরগুলো ধারালো কর, ঢাল ধর; মাবুদ মাদীয় বাদশাহ্দের মন উত্তেজিত করেছেন, কেননা তাঁর সঙ্কল্প ব্যাবিলনের বিপক্ষ, তার বিনাশের জন্য; বস্তুত তা মাবুদের প্রতিশোধ গ্রহণ, তাঁর বায়তুল-মোকাদ্দসের জন্য প্রতিশোধ গ্রহণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা তিরের ফলায় ধার দাও, সব ঢাল হাতে তুলে নাও! সদাপ্রভু মাদীয় রাজাদের উত্তেজিত করেছেন, কারণ ব্যাবিলনকে ধ্বংস করাই হল তাঁর অভিপ্রায়। সদাপ্রভু প্রতিশোধ গ্রহণ করবেন, তাঁর মন্দির ধ্বংসের জন্য প্রতিশোধ নেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বাণে শাণ দেও, ঢাল ধর; সদাপ্রভু মাদীয় রাজগণের মন উত্তেজিত করিয়াছেন, কেননা তাঁহার সঙ্কল্প বাবিলের বিপক্ষ, তাহার বিনাশার্থক; বস্তুতঃ এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণ, তাঁহার মন্দিরের নিমিত্ত প্রতিশোধ গ্রহণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বাণে শাণ দেও, ঢাল ধর; সদাপ্রভু মাদীয় রাজগণের মন উত্তেজিত করিয়াছেন, কেননা তাঁহার সঙ্কল্প বাবিলের বিপক্ষ, তাহার বিনাশার্থক; বস্তুতঃ এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণ, তাঁহার মন্দিরের নিমিত্ত প্রতিশোধ গ্রহণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তীরগুলো ধারালো কর, ঢাল নাও। সদাপ্রভু মাদীয় রাজাদের উত্তেজিত করেছেন, কারণ তাঁর উদ্দেশ্যই হল বাবিলকে ধ্বংস করা। সদাপ্রভু অবশ্যই তাঁর ঘরের জন্য প্রতিশোধ নেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তীরগুলো ধারালো কর, ঢাল নাও। মাবুদ মিডীয় বাদশাহ্দের উত্তেজিত করেছেন, কারণ তাঁর উদ্দেশ্যই হল ব্যাবিলনকে ধ্বংস করা। মাবুদ অবশ্যই তাঁর ঘরের জন্য প্রতিশোধ নেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মিডিয়ার রাজাদের উত্তেজিত করেছেন, তিনি ব্যাবিলনকে ধ্বংস করতে চান। তাঁর মন্দির ধ্বংসের প্রতিশোধ তিনি এইভাবেই নেবেন। আক্রমণে উদ্যত সেনাপতিরা আদেশ দিচ্ছে, ‘শান দাও তোমাদের বাণে, প্রস্তুত রাখ ঢাল!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীরগুলি তীক্ষ্ণ করো| বর্ম তুলে নাও| ঈশ্বর মাদীয় রাজাদের উত্তেজিত করে তুললেন| তিনি তাদের উত্তেজিত করে তুলবেন| কারণ তিনি বাবিলকে ধ্বংস করতে চান| বাবিলের লোকদের প্রভু তাদের পাওনা শাস্তি দেবেন| জেরুশালেমে প্রভুর উপাসনাগৃহগুলি ধ্বংস করেছিল বাবিল| এর জন্য যে শাস্তি তাদের পাওয়া উচিৎ প্রভু তাই দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তীরগুলি ধারালো কর, ঢাল প্রস্তুত কর । সদাপ্রভু বাবিলকে ধ্বংস করার পরিকল্পনায় মাদীয় রাজাদের উত্তেজিত করেছেন। এটি সদাপ্রভুর প্রতিশোধ, তাঁর মন্দির ধ্বংস করার প্রতিশোধ।