Jeremiah 51:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জলরাশির উপরে বাসকারিণী! ধনকোষে ঐশ্বর্যশালিনী! তোমার শেষকাল, তোমার ধনলোভের পরিণাম উপস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা জলরাশির তীরে বসবাস করো, আর যারা ধনসম্পদে ঐশ্বর্যবান, তোমাদের শেষের দিন এসে পড়েছে, সময় এসে গেছে তোমাদের উচ্ছিন্ন হওয়ার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে জলরাশির উপরে বাসকারিণি! ধনকোষে ঐশ্বর্য্যশালিনি! তোমার শেষকাল, তোমার ধনলােভের পরিমাণ উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে জলরাশির উপরে বাসকারিণি! ধনকোষে ঐশ্বর্যশালিনি! তোমার শেষকাল, তোমার ধনলোভের পরিণাম উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে বাবিল, তুমি তো অনেক জলের ধারে বাস কর এবং অনেক ধন-সম্পদের অধিকারী; তোমার শেষ এসেছে, তোমাকে ছেঁটে ফেলবার সময় উপস্থিত হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ব্যাবিলন, তুমি তো অনেক পানির ধারে বাস কর এবং অনেক ধন-সম্পদের অধিকারী; তোমার শেষ এসেছে, তোমাকে ছেঁটে ফেলবার সময় উপস্থিত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নদ-নদীতে ভরা এ দেশ, এখানে আছে অতুল ঐশ্বর্য। কিন্তু কাল পূর্ণ হয়েছে, ছিন্ন হয়েছে এর জীবনের সূত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিল তুমি গভীর জলের কাছে বাস করো| কোষাধ্যক্ষদের সঙ্গে সঙ্গে তুমিও ধনী| তোমার সমাপ্তি সমাগত| এটাই তোমার ধ্বংসের সময়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা, যারা অনেক জলস্রোতের ধারে বাস কর, তোমরা যারা অনেক সম্পদের অধিকারী; তোমার নিঃশেষ হয়ে এসেছে। এখন তোমার জীবনের সুতো কেটে ফেলবার দিন।