Jeremiah 51:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি নিজের শক্তিতে দুনিয়া গঠন করেছেন। নিজের জ্ঞানে দুনিয়া স্থাপন করেছেন, নিজের বুদ্ধিতে আসমান বিছিয়ে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু নিজের পরাক্রমে পৃথিবী সৃষ্টি করেছেন; এবং তাঁরই বুদ্ধিতে আকাশমণ্ডল প্রসারিত করেছেন। তিনি নিজের প্রজ্ঞায় জগৎ স্থাপন করেছেন এবং তাঁরই বুদ্ধিতে আকাশমণ্ডল প্রসারিত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছেন। নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন, নিজ বুদ্ধিতে আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছেন। নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন, নিজ বুদ্ধিতে আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু নিজের শক্তিতে পৃথিবী তৈরী করেছেন, তাঁর জ্ঞান দ্বারা জগৎ স্থাপন করেছেন ও বুদ্ধি দ্বারা আকাশ বিছিয়ে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ নিজের শক্তিতে দুনিয়া তৈরী করেছেন, তাঁর জ্ঞান দ্বারা জমীন স্থাপন করেছেন ও বুদ্ধি দ্বারা আসমান বিছিয়ে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আপন ক্ষমতাবলে রচনা করেছেন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জগৎ-সংসার আপন প্রজ্ঞায়, বিস্তৃত করেছেন অসীম গগনতল আপনার জ্ঞানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর মহান ক্ষমতাবলে পৃথিবীর সৃষ্টি করেছেন| এই বিশ্ব গড়তে তিনি তাঁর জ্ঞানকে ব্যবহার করেছিলেন| আকাশকে বিস্তৃত করতে তাঁর নিজের বুদ্ধি ব্যবহার করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সৃষ্টিকর্ত্তা তাঁর নিজের শক্তিতে পৃথিবী তৈরী করেছেন, তাঁর জ্ঞান দিয়ে জগৎ স্থাপন করেছেন ও বুদ্ধি দ্বারা আকাশমন্ডল ছড়িয়ে দিয়েছেন।