Jeremiah 51:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি গর্জে উঠলে আসমানে জলরাশির আওয়াজ হয়, তিনি দুনিয়ার প্রান্ত থেকে বাষ্প উত্থাপন করেন; তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ গঠন করেন; তিনি তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন বজ্রনাদ করেন, আকাশমণ্ডলের জলরাশি গর্জন করে; পৃথিবীর প্রান্তসীমা থেকে তিনি মেঘমালাকে উত্থিত করেন। তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ গঠন করেন এবং তাঁর ভাণ্ডার-কক্ষ থেকে বাতাস বের করে আনেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি রব ছাড়িলে আকাশে জলরাশির শব্দ হয়, তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন; তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, তিনি আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি রব ছাড়িলে আকাশে জলরাশির শব্দ হয়, তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন; তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, তিনি আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর আদেশে আকাশের জল গর্জন করে; তিনি পৃথিবীর শেষ সীমা থেকে মেঘ উঠিয়ে আনেন। তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন এবং তাঁর ভাণ্ডার থেকে বাতাস বের করে আনেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর হুকুমে আসমানের পানি গর্জন করে; তিনি দুনিয়ার শেষ সীমা থেকে মেঘ উঠিয়ে আনেন। তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন এবং তাঁর ভাণ্ডার থেকে বাতাস বের করে আনেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরই আদেশে গর্জন করে অন্তরীক্ষের জলরাশি, পৃথিবীর প্রান্ত থেকে আনয়ন করেন তিনি মেঘপুঞ্জ, বর্ষণকালে তিনিই সৃষ্টি করেন বিদ্যুৎ চমক! প্রেরণ করেন তিনি বায়ুর প্রবাহ আপন ভাণ্ডার হতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তিনি বজ্র নির্ঘোষ করেন, আকাশের জল গর্জন করে ওঠে| তিনিই পৃথিবীর ওপরে মেঘ পাঠান| তিনি বৃষ্টির সঙ্গে বিদ্যুতের ঝলকানি পাঠান| তিনিই তাঁর গুদাম থেকে এনে দেন বাতাস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি রব ছাড়লে আকাশের জল গর্জন করে; তিনি পৃথিবীর শেষ সীমানা থেকে বাষ্প উঠিয়ে আনেন। তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন এবং তাঁর ভান্ডার থেকে বাতাস বের করে আনেন।