Jeremiah 51:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি ইয়াকুবের অধিকার, তিনি সেরকম নন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী এবং ইসরাইল তাঁর অধিকাররূপ বংশ; তাঁর নাম বাহিনীগণের মাবুদ!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি যাকোবের অধিকারস্বরূপ, তিনি এরকম নন, কারণ তিনিই সব বিষয়ের স্রষ্টা, যার অন্তর্ভুক্ত হল তাঁর প্রজাবৃন্দ, তাঁর নিজস্ব বিশেষ অধিকার— সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি যাকোবের অধিকার, তিনি সেরূপ নহেন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী, এবং [ইস্রায়েল] তাঁহার অধিকাররূপ বংশ; তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি যাকোবের অধিকার, তিনি সেইরূপ নহেন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী, এবং [ইস্রায়েল] তাঁহার অধিকাররূপ বংশ; তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি যাকোবের পাওনা অংশ তিনি এগুলোর মত নন, কারণ তিনিই সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা আর ইস্রায়েল তাঁর বিশেষ সম্পত্তি। তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি ইয়াকুবের পাওনা অংশ তিনি এগুলোর মত নন, কারণ তিনিই সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা আর ইসরাইল তাঁর বিশেষ সম্পত্তি। তাঁর নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের ঈশ্বর তাদের মত নন, তিনিই সেইজন যিনি সর্ববস্তু করেছেন সৃজন। ইসরায়েলকে তিনি করেছেন মনোনীত তাঁর একান্ত আপন প্রজারূপে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তাঁর নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যাকোবের নিয়তি (ঈশ্বর) ঐ মূল্যহীন মূর্ত্তিগুলোর মত নয়| মানুষ ঈশ্বর বানায় না, ঈশ্বরই মানুষ বানায়| সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর| তাঁর নাম প্রভু সর্বশক্তিমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বর, যিনি যাকোবের অধিকার, তিনি এগুলির মত নন; কারণ তিনি সমস্ত জিনিসের সৃষ্টিকর্ত্তা, ইস্রায়েল তাঁর উত্তরাধিকারের বংশ। তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।