Jeremiah 51:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বিনাশক পর্বত, তুমি সমস্ত দুনিয়ার বিনাশক; মাবুদ বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে হাত বাড়িয়ে দেবো, শৈল থেকে তোমাকে গড়িয়ে ফেলে দেব ও তোমাকে ভস্মীভূত পর্বত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ধ্বংসকারী পর্বত, তুমি যে সমস্ত পৃথিবীকে ধ্বংস করো, আমি তোমার বিপক্ষ,” সদাপ্রভু এই কথা বলেন। “আমি তোমার উপরে আমার হাত প্রসারিত করব, খাড়া উঁচু পাথর থেকে তোমাকে গড়িয়ে দেব, তুমি একটি পুড়ে যাওয়া পর্বতের মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বিনাশক পর্ব্বত, তুমি সমস্ত পৃথিবীর বিনাশক; সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে হস্ত বিস্তার করিব, শৈল হইতে তোমাকে গড়াইয়া ফেলিয়া দিব, ও তোমাকে জ্বলন্ত পর্ব্বত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বিনাশক পর্বত, তুমি সমস্ত পৃথিবীর বিনাশক; সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে হস্ত বিস্তার করিব, শৈল হইতে তোমাকে গড়াইয়া ফেলিয়া দিব, ও তোমাকে জ্বলন্ত পর্বত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে ধ্বংসকারী পাহাড়, তুমি সমস্ত পৃথিবীর ধ্বংসকারী; আমি তোমার বিরুদ্ধে। আমার হাত আমি তোমার বিরুদ্ধে বাড়িয়ে খাড়া পাহাড় থেকে তোমাকে গড়িয়ে ফেলে দেব ও তোমাকে করব একটা পুড়ে যাওয়া পাহাড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে ধ্বংসকারী পাহাড়, তুমি সমস্ত দুনিয়ার ধ্বংসকারী; আমি তোমার বিরুদ্ধে। আমার হাত আমি তোমার বিরুদ্ধে বাড়িয়ে খাড়া পাহাড় থেকে তোমাকে গড়িয়ে ফেলে দেব ও তোমাকে করব একটা পুড়ে যাওয়া পাহাড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি একটি পর্বতের মত, যা সমগ্র পৃথিবীকে ধ্বংস করে। কিন্তু আমি, প্রভু পরমেশ্বর, তোমার শত্রু। আমি তোমাকে পর্বতশৃঙ্গ থেকে নিক্ষেপ করব জঙ্গলে, ভস্মসাৎ করে দেব তোমাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “বাবিল, তুমি ধ্বংসকারী পাহাড়ের মতো এবং আমি তোমার বিরুদ্ধে| বাবিল, তুমি গোটা দেশকে ধ্বংস করেছো, আমি তোমার বিরুদ্ধে| আমি তোমার বিরুদ্ধে হাত রাখব| আমি তোমাকে দূরারোহ পাহাড়গুলির থেকে গড়িয়ে ফেলে দেব| আমি তোমাকে পুড়ে যাওয়া পাহাড়ে পরিণত করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, ধ্বংসকারী পাহাড়, যে অন্যদের ধ্বংস করে; আমি তোমার বিরুদ্ধে” এটা সদাপ্রভুর ঘোষণা। “সমস্ত পৃথিবীর ধ্বংসকারী, আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং পাহাড় থেকে তোমাকে গড়িয়ে ফেলে দেব। তখন তোমাকে একটি জলন্ত পাহাড় করব।