Jeremiah 51:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার বিপক্ষে জাতিদেরকে, মাদীয়দের বাদশাহ্‌দেরকে, তাদের শাসনকর্তাদেরকে, কর্মকর্তাদেরকে ও তার কর্তৃত্বাধীন সমস্ত দেশের লোককে প্রস্তুত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বিরুদ্ধে যুদ্ধের জন্য জাতিগণকে প্রস্তুত করো— মাদীয় রাজাদের, তাদের প্রদেশপাল ও রাজকর্মচারীদের ও তাদের শাসনাধীনে থাকা যত দেশকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বিপক্ষে জাতিগণকে, মাদীয়দের রাজগণকে, তাহাদের দেশাধ্যক্ষগণকে, শাসনকর্ত্তৃগণকে ও তাহার কর্ত্তৃত্বাধীন সমস্ত দেশের লোককে প্রস্তুত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার বিপক্ষে জাতিগণকে, মাদীয়দের রাজগণকে, তাহাদের দেশাধ্যক্ষগণকে, শাসনকর্তৃগণকে ও তাহার কর্তৃত্বাধীন সমস্ত দেশের লোককে প্রস্তুত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য জাতিদের, মাদীয় রাজাদের, তাদের শাসনকর্তাদের ও সব রাজকর্মচারীদের এবং তাদের শাসনের অধীন সমস্ত রাজ্যগুলোকে প্রস্তুত কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য জাতিদের, মিডীয় বাদশাহ্‌দের, তাদের শাসনকর্তাদের ও সব রাজকর্মচারীদের এবং তাদের শাসনের অধীন সমস্ত রাজ্যগুলোকে প্রস্তুত কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত কর জাতিবৃন্দকে। মিডিয়ার রাজাদের, নেতাদের এবং রাজপুরুষদের আর তাদের নিয়ন্ত্রণাধীন দেশগুলির সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার বিরুদ্ধে যুদ্ধের জন্য সেনানায়ক বেছে নাও| এত বেশী ঘোড়া পাঠাও যাতে ওরা শস্য বিনাশকারী পতঙ্গ পালের মত হয়ে ওঠে| জাতিগুলিকে তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত করো| মাদীয় রাজাদের তৈরী করো| তাদের রাজ্যপালদের ও গুরুত্বপূর্ণ আধিকারিকদের প্রস্তুত করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জাতিদের, মাদীয় রাজাদের, তাদের শাসনকর্ত্তাদের, তার সব রাজকর্মচারীদের এবং তার শাসনের অধীন সমস্ত দেশকে প্রস্তুত কর।