Jeremiah 51:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশ কাঁপছে ও ব্যথিত হচ্ছে; কেননা ব্যাবিলন দেশকে ধ্বংস ও নিবাসশূন্য করার জন্য ব্যাবিলনের বিপক্ষে মাবুদের সঙ্কল্প সফল হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দেশ কাঁপছে ও যন্ত্রণায় মোচড় খাচ্ছে, কারণ ব্যাবিলনের বিরুদ্ধে সদাপ্রভুর অভিপ্রায়গুলি স্থির রয়েছে— যেন ব্যাবিলন পরিত্যক্ত পড়ে থাকে, আর কেউই তার মধ্যে বসবাস করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশ কম্পিত ও ব্যথিত হইতেছে; কেননা বাবিল দেশকে ধ্বংস ও নিবাসশূন্য করণার্থে বাবিলের বিপক্ষে সদাপ্রভুর সঙ্কল্প সফল হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশ কম্পিত ও ব্যথিত হইতেছে; কেননা বাবিল দেশকে ধ্বংস ও নিবাসশূন্য করণার্থে বাবিলের বিপক্ষে সদাপ্রভুর সঙ্কল্প সফল হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশ কাঁপছে ও মোচড় খাচ্ছে, কারণ বাবিলকে জনশূন্য ও পতিত জমি করে রাখবার সদাপ্রভুর যে উদ্দেশ্য তা ঠিক রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশ কাঁপছে ও মোচড় খাচ্ছে, কারণ ব্যাবিলনকে জনশূন্য ও পতিত জমি করে রাখবার মাবুদের যে উদ্দেশ্য তা ঠিক রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনকে জনমানবহীন ঊষর মরুতে পরিণত করার যে পরিকল্পনাকে বাস্তবরূপ দিতে চলেছেন প্রভু পরমেশ্বর, তাতে পৃথিবী কাঁপছে, দুলে উঠছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেশটা যন্ত্রণায় কাতরানোর মতো কাঁপবে| বাবিলের জন্য প্রভুর যে পরিকল্পনা করছে সেগুলো পালনের সময় কেঁপে উঠবে| বাবিলকে পরিত্যক্ত মরুতে পরিণত করার পরিকল্পনা রয়েছে প্রভুর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেশ কাঁপছে ও যন্ত্রণা পাচ্ছে, কারণ বাবিল দেশকে ধ্বংস ও জনশূন্য করার জন্য বাবিলের বিরুদ্ধে সদাপ্রভুর পরিকল্পনা সফল হয়েছে।