Jeremiah 51:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তীরন্দাজ ধনুকে চাড়া না দিক; সে বর্মসজ্জায় উত্থিত না হোক; তোমরা তার যুবকদের প্রতি রহম করো না, তার সমস্ত সৈন্য নিঃশেষে বিনষ্ট কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিরন্দাজদের ধনুকে ছিলা পরাতে দিয়ো না, তারা যেন তাদের বর্ম পরতে না পারে। তাদের যুবকদের প্রতি মমতা কোরো না, তার সৈন্যদলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধনুর্দ্ধর ধনুকে চাড়া না দিউক; সে বর্ম্মসজ্জায় উত্থিত না হউক; তোমরা তাহার যুবকদের প্রতি দয়া করিও না, তাহার সমস্ত সৈন্য নিঃশেষে বিনষ্ট কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধনুর্ধর ধনুকে চাড়া না দিউক; সে বর্মসজ্জায় উত্থিত না হউক; তোমরা তাহার যুবকদের প্রতি দয়া করিও না, তাহার সমস্ত সৈন্য নিঃশেষে বিনষ্ট কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের ধনুকধারী তার ধনুকে টান না দিক কিম্বা সে তার বর্ম না পরুক। তার যুবকদের ছেড়ে দিয়ো না; তার সৈন্যদলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের ধনুকধারী তার ধনুকে টান না দিক কিংবা সে তার বর্ম না পরুক। তার যুবকদের ছেড়ে দিয়ো না; তার সৈন্যদলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদেশের সৈন্যবাহিনীকে ধনুর্বাণ চালনার সুযোগ দিও না। অস্ত্রসজ্জায় সজ্জিত হবার সুযোগও যেন তারা না পায়। যুবকদের কোনও ক্রমেই রেহাই দেবে না। সমগ্র সৈন্যবাহিনী নিঃশেষে ধ্বংস করে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের সেনারা তাদের তীর ধনুক ব্যবহার করবে না| তারা এমন কি তাদের অস্ত্রশস্ত্রও তুলবে না| বাবিলের যুবকদের জন্য দুঃখিত হয়ো না| তার সেনাদের পুরোপুরি ধ্বংস কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধনুকধারী তার ধনুকে টান না দিক, সে তার বর্ম না পরুক। তার যুবকদের ছেড়ে দিয়ো না; তার সৈন্যদলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও।